গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ এলাকায় বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন জুলাইযোদ্ধারা। সোমবার (২০ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার জাতীয়
‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের প্রশংসা করেছে কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের অজিত সিং বলেন, মূল গণতান্ত্রিক সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখা ‘জুলাই সনদ’-এ দেওয়া হয়েছে, যা জাতীয় ঐক্য
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুবই তাড়াতাড়ি খুলে দিচ্ছি। ই-গেট ইনস্টল হয়ে গেছে, হ
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাহির রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) ভোরে অভিযুক্ত মাহিরের মা নিজেই তাকে নিয়ে এসে ঢাকার বংশাল থানায় পুলিশের হাতে তুলে দেন।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) ইসি সচিব আখতার হোসেন নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান ।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর রপ্তানিকারকরা ক্ষতিপূরণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছয় দফা পদক্ষেপের দাবি জানিয়েছে। সোমবার (২০ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এই দাবিগুলো ঘোষণা করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেন খুনের ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা। তিনি ‘প্রেমঘটিত কারণে’ খুন হতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে । গতকাল রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
ঢাকা, ২০ অক্টোবর ২০২৫: বাংলাদেশের ৩৩০টি পৌরসভার প্রায় ১২ হাজার নিয়মিত ও ১ হাজার ১০০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে চরম মানবেতর অবস্থায় দিন যাপন করছেন। এই বকেয়া বেতন-ভাতার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা। বিগত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে স্থানীয় সরকার বিভাগ
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’ আখ্যা দিয়ে আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেনএমপিওভুক্ত শিক্ষকরা । দাবি আদায়ে টানা ৯ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবির বিষয়ে গতকাল (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে।