| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেট্রোরেল এখন আরও আগে চালু, রাতে চলবে আধা ঘণ্টা বেশি

যাত্রীচাপ সামলাতে রাজধানীর মেট্রোরেলের চলাচলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ (রোববার) থেকে প্রতিদিন সকালে ট্রেন চালু হবে আধা ঘণ্টা আগে এবং রাতে বন্ধ হবে আধা ঘণ্টা পরে।

বিস্তারিত...

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা ঐকমত্য কমিশনের

যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

বিস্তারিত...

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে আমরা কাপুরুষ বিবেচিত হবো: অ্যাটর্নি জেনারেল

টর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যদি আমরা ব্যর্থ হই, তবে আগামী প্রজন্মের কাছে ভীরু কাপুরুষ হিসেবে বিবেচিত হবো।

বিস্তারিত...

প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছে নিরাপত্তাবাহিনী: প্রেস উইং

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার গভীরভাবে অবগত রয়েছে।

বিস্তারিত...

শাহজালাল বিমানবন্দরে আগুন: আহত ২৫ আনসার সদস্যের সবাই শঙ্কামুক্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে গিয়ে আহত ২৫ আনসার সদস্য সবাই এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা উত্তর জোন কমান্ডার (উপ-পরিচালক) গোলাম মাওলা তুহিন।

বিস্তারিত...

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে, নতুন করে ছড়ানোর আশঙ্কা নেই : ফায়ার সার্ভিসের মহাপরিচালক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ও আর বাড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বিস্তারিত...

স্কাই ক্যাপিটালের অফিস থেকে আগুনের সূত্রপাত: প্রত্যক্ষদর্শীদের বয়ান

বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রথম আগুন লাগে ‘স্কাই ক্যাপিটেল এয়ারলাইন্স লাউঞ্জে’। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পর্যায়ক্রমে আশপাশের গুদামে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দরের আট নম্বর গেট থেকে শুরু করে কার্গো ভিলেজের দুই ও তিন নম্বর গেট পর্যন্ত আগুনে পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

চলে গেলেন ভাষা সৈনিক আহসান উল্লাহ

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও শ্রমিকনেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিস্তারিত...

ফ্লাই দুবাইয়ের অবতরণ, শাহজালালে ফ্লাইট চলাচল শুরু

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ শনিবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

শাহজালালের কার্গো ভিলেজের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পেলে পদক্ষেপ নেওয়া হবে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজসহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৮ অক্টোবর) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে

বিস্তারিত...

বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামীকাল

প্রথমবারের মতো বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। কুয়েতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।

বিস্তারিত...

পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন। মাঝে সময়ের ব্যবধান মাত্র পাঁচ দিন। এর মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। এসব অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকে। ছাই হয় অনেকের স্বপ্ন। মুহূর্তেই পুড়ে যায় হাজার কোটি টাকার সম্পদ। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা; এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

বিস্তারিত...

যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে যান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪