| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোজ্যতেলের দাম বাড়ল বোতলে ৬, খোলাতে ৮ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৬ টাকা বেড়ে বিক্রি হবে ১৯৫ টাকায়। এতদিন বিক্রি হয়েছিল ১৮৯ টাকায়। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বেড়ে ১৭৭ টাকা হয়েছে।

বিস্তারিত...

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৮৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিস্তারিত...

এফএও’র সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

বিস্তারিত...

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।

বিস্তারিত...

‘সাময়িক কারাগার’ প্রসঙ্গে কথা বললেন চিফ প্রসিকিউটর

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘কোন জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করা হবে, সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয়, আমাদের বিবেচ্য বিষয় হলো আইনানুযায়ী কাজটা করতে হবে।’

বিস্তারিত...

নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত...

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত...

৪ দাবি নিয়ে সচিবালয়ে হাজির শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২৪ সালে টানা ৩৬ দিনব্যাপী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার পতিত হলেও শহীদ ও আহতদের এখনও পূর্ণ মর্যাদা, চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাইতো এ সংক্রান্ত ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি দিতে সচিবালয়ে জড়ো হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধারা। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই দাবিগুলো অবিলম্বে কার্যকর করার।

বিস্তারিত...

`ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে উভয় দেশের লাভ'

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করলে বাংলাদেশ ও ভুটান উভয় দেশই লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি।

বিস্তারিত...

গুলি করে হৃদয়ের লাশ ব্রিজ থেকে ফেলে দেয় পুলিশ : চিফ প্রসিকিউটর

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের লাশ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ ভবনকে সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার (১৩ অক্টোবর) জানানো হয়েছে।

বিস্তারিত...

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিরা জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন

মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে তারা এ সুযোগ পাবেন। সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

বিস্তারিত...

গ্রাহকের ১০টির বেশি ‘অতিরিক্ত সিম’ বন্ধ করবে বিটিআরসি !

রিপোর্টার্স২৪ ডেস্ক : কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বিস্তারিত...

দেশে ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্য উপদেষ্টার

দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে উল্লেখ করে আরও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

বিস্তারিত...

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪