প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্তির অধিকতর উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ কিংবা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার। দুটি অংশে আলাদা করা হলে কাজের গতি বাড়বে। আইনশৃঙ্খলা পরি¯ি’তি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
সাভারে ছয় জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ‘সিরিয়াল কিলার সম্রাট’-এর আসল নাম প্রকাশ পেয়েছে। ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আসামী কিলার সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। পরিবারে তিন ভাই ও চার বোন রয়েছে। সবুজ শেখের জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে।
প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে পাল্লা দিয়ে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ভাড়াটিয়াদের প্রতি মাসের ভাড়া ১০ তারিখের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
'৬৯'র গণ-অভ্যুত্থান ও শহীদ আসাদ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দুঃখ জনক হলেও সত্য যে, ৬৯'র গণ-অভ্যুত্থানের শহীদ আসাদ আজ উপেক্ষিত ' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান।
যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপে যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, বাংলাদেশ তা মানবে না।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
ঢাকায় মার্কিন দূতাবাস মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এফ বা এম ভিসা ধারকদের ভিসা বন্ড দেওয়া বাধ্যতামূলক নয়। তবে ব্যবসা বা পর্যটনের জন্য (বি১/বি২) ভিসা আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। এর ফলে ইনভেস্টিগেট করা ইসির গেজেট অনুযায়ী তিতাস ও হোমনা উপজেলার সীমাই বহাল থাকবে এবং নির্বাচন এই সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।
জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে না আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই দেশের সব এলাকায় শুরু হবে নির্বাচনী প্রচারণা। এবারের সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বায়ুদূষণ। প্রতিদিনই বাড়ছে দূষিত শহরের সংখ্যা। বিশ্বের সবচেয়ে দূষিত ১২৫টি শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
শেখ হাসিনার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে তাকিয়ে আছে দেশবাসী।
দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগসংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিডার সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস পালিত হচ্ছে। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিল নিয়ন্ত্রণের সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় পুলিশ গুলি চালায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) নিহত হন। সেই দিনটিকে অনেক ঐতিহাসিক পর্যবেক্ষক জাতীয় ঐতিহাসিক আন্দোলনের সূচনা হিসেবে উল্লেখ করেন—আসাদের রক্ত উনসত্তর (১৯৬৯) গণ-অভ্যুত্থানের আগুন জ্বালিয়েছিল, যা পরবর্তীতে আইয়ুব খানের শাসন পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।