‘কোনো দল যদি নিবন্ধন পায় আমাদের যে নির্ধারিত প্রতীক আছে, সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি।’ রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাঁদের অবশ্যই আদালতে আনতে হবে। আদালতে তাঁদের বিচার হবে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
লদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেছেন। এসময় মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার প্রস্তাব দেন। রোববার (১২ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানায়, ড. মো. নাজমুল ইসলাম ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
এক বছরে বন্ধ হয়েছে প্রায় ১৮৫টি তৈরি পোশাক কারখানা, ফলে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। একই সাথে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রোববার মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুনানিতে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদার মত দেন যে,যারা বিচার করেন, ত্রুটি-বিচ্যুতির জন্য তাদের জবাবদিহির ব্যবস্থা থাকা দরকার বলে মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, আমি মুক্তিযোদ্ধা, তাই সেফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকব। রবিবার (১২ অক্টোবর) সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে নতুন এন্ট্রি ও এক্সিট পদ্ধতির আওতায় পড়বেন বাংলাদেশিরা। ইউরোপের ২৯টি দেশে স্বল্প সময়ের জন্য ভ্রমণের ক্ষেত্রে ১২ অক্টোবর থেকে প্রবেশ/প্রস্থান ব্যবস্থা ধীরে ধীরে রেকর্ড করবে। এ রেকর্ডে থাকবে ভ্রমণ নথি, ভ্রমণের তারিখ ও বায়োমেট্রিক তথ্য। রোববার (১২ অক্টোবর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন
রিপোর্টার্স২৪ ডেস্ক : নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।
আমি একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব? রবিবার (১২ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেএ কথা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে সংশ্লিষ্ট ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সাবেক সংস্কৃতি মন্ত্রী, অভিনেতা আসাদুজ্জামান নূরের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। তে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই আবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করেন। তবে পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা ।‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছে। রবিবার এই কর্মসূচি থেকেই লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষকরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷