রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়ে ভয়ভীতি দেখিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি চিরকুট রেখে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। ওই বাড়িতে অশোক কুমার সাহার মেয়ে ও শ্যালক অবস্থান করছিলেন। ওই সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাসার সামনে আসে। পরে তিনজন বাড়ির ভেতরে ঢুকে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন এবং নিরাপত্তাকর্মীকে মিটিংয়ে না যাওয়ার জন্য জানিয়ে একটি চিরকুট রেখে চলে যান।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাচ্ছে। বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে এ পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে নতুন নিয়মে—পোস্টার ব্যবহার বন্ধ রেখে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। তবে এই বার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা আর দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ড এর বিধান রাখা হয়েছে। পাশাপাশি গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের সুযোগও রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে ঢামেকের মেডিসিন ভবনের সাততলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম।
রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শিশুর প্রতি এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে ১২ ফেব্রুয়ারি যেন কোনো গলদ না থাকে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। গত দুই দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর এবার ২৮টি বিভাগের শিক্ষার্থীরা এই কঠোর আন্দোলনের ডাক দিলেন।
নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত ২০টি থাকছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলই জিতুক, তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। মতবিনিময়কালে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক
যশোরে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য
১৪শ ছাত্র-তরুণের আত্মাহুতির কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং সেই আকাঙ্ক্ষা থেকেই ‘জুলাই সনদ’ প্রণীত হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই সনদ পাওয়ার লক্ষ্যেই এই গণভোট। বাংলাদেশের জনগণ গণভোটকে জয়যুক্ত করবে এবং দুষ্কৃতকারীরা কোনো পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশের মানুষ তা প্রতিহত করবে।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সবকটি আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। নির্বাচন কমিশনের সচিবের উদ্ধৃতি দিয়ে প্রেসসচিব বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা পুলিশের মূল লক্ষ্য। আমরা এমন এক সময়ে এই সভা শুরু করছি যখন দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিকটে। এই সময়ে দেশের সার্বিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, যা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়