বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সই করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি দুই দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশটির ইমিগ্রেশন বিভাগ এ অভিযান পরিচালনা করে।
বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হচ্ছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে যেই দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাই-বাছাইবিহীনভাবে দিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম হলো নারীর ক্ষমতায়ন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়—‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলায় ভাষণ শুরু করেন তিনি। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বিশ্ব নেতাদের সামনে তিনি দ্বিতীয়বারের মত ভাষণ দিচ্ছেন বাংলা ভাষায়।
রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আবাসিক এলাকার একটি লাইব্রেরিতে আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় এমন অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের সময় লাইব্রেরিতে থাকা বই, চেয়ার–টেবিল ও আসবাব লুট করারও অভিযোগ উঠেছে।
শেরপুর সীমান্তে রাতভর অভিযানে ভারতীয় মাদক ও বিপুল পরিমান কসমেটিক্স সামগ্রী আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন(৩৯ বিজিবি)।
মে মাসের ২৫ তারিখ। আসামের নলবাড়ি জেলার বরকুরা গ্রাম থেকে পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল সাকিনা বেগমকে। তারা বলেছিল যে, থানায় একটা সই করাতে হবে, তারপরে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। ওই একই সময়কালে আসামের কয়েকশো
রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনটি নিউইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হবে। এদিন তিনি দশম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে অবস্থান নেবেন বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের শত শত নেতাকর্মী।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পারুল আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুই সন্তানের জননী ছিলেন।