শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বাংলাদেশকে স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে শুরু হওয়া ৬ষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলন (আইসিবিএইচএ ২০২৫)-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
সারা দেশে এবার মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে অন্তর্ভুক্ত রয়েছে ৬৫টি হত্যা।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করলেও মাছ ও মাংসের বাজারে দাম এখনো চড়া। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লারসহ সব ধরনের মুরগির দামই বেড়েছে। বেড়েছে গরীবের ইলিশ খ্যাত পাঙাশ-তেলাপিয়া মাছের দামও। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ কমানোর অজুহাত দেখিয়ে প্রতি শুক্রবার বিক্রেতারা মাছ-মাংসের দাম বাড়াচ্ছেন।
সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৩৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ এ তথ্য জানানো হয়েছে।
শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশে চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় শ্রম সংস্কার ও পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকার জানিয়েছেন রাজনৈতিক নেতারা।
আবারও দাম বাড়ানোর প্রস্তাব করেছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। ১২.৫ কেজির বিদ্যমান দর ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণের আবেদন দিয়েছে। এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত ওই আবেদন গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
বিশ্বের বড় বড় শহরে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে ঢাকাও মারাত্মক বায়ুদূষণের শিকার হলেও সাম্প্রতিক সময়ে রাজধানীর বাতাস কিছুটা ভালো অবস্থানে রয়েছে। তবে মাঝেমধ্যেই বায়ুমান অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছে যাচ্ছে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এতে করে গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকালের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পার্টির নাম শুনলে কনফিউজড হই। কারণ ওখানে হাফ ডজনের মতো হবে। লাঙ্গলের (জাপা) দাবিদারও একাধিক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন