রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারাদেশে প্রায় ৩২ হাজার মন্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে। সারাদেশে সব মন্ডপে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন হয়েছে।
ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস, সেই ভয়ে ফোন ধরেন না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি নিজেই এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কল
তথ্য উপদেষ্টা সিরডাপ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম । তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। আর আমি অপেক্ষায় আছি,
সচিবালয়ের ভেতরে একদল সরকারি কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, খাগড়াছড়িতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা নিরসনে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বৈঠকে বসেছেন। বিষয়টি সমাধানে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন।
রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।
এবারের দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমাদের একটা পরিকল্পনা আছে।আমরা যতদিন থাকবো ততদিন দায়িত্বশীলতার সাথে কাজ করব। আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে সে সময়ে যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত এর চেয়ে বেশি ছাড়া কম রেখে যাব না। পর্যাপ্ত খাদ্য মজুদ রেখেই আমরা যাব এবং সেভাবেই আমরা পরিকল্পনা সাজাচ্ছি।
পুলিশের সাবেক আইজিপি বেনজীর পরিবারের অর্থপাচার মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাঁর ফেসবুক পোস্টে এই 'ব্রেকিং নিউজ' প্রকাশ করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) অনেক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক নির্বাচনী সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ ও জাতি পুনর্গঠনে সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখার জন্যে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) প্রতি আহ্বান জানিয়েছেন । প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
বিশ্বে বায়ু দূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বায়ুদূষণ সূচকে ওই শহরের স্কোর ২০২। এ তালিকায় ২৭ নম্বরে রয়েছে ঢাকা। বায়ুদূষণ সূচকে আজ রাজধানীর স্কোর ৭১।