| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বিনিয়োগ স্থবিরতায় ব্যাংকে অলস টাকার পাহাড়

বেসরকারি খাতে নতুন বিনিয়োগ না বাড়ায় এবং ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলোয় অলস টাকার পরিমাণ দ্রুত বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জুন শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকে উদ্বৃত্ত টাকার পরিমাণ বেড়ে হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৬৩৯ কোটি টাকা। এই সময়ে ব্যাংক খাতে মোট তারল্য থাকার প্রয়োজন ছিল মাত্র ৩ লাখ ২ হাজার ৬৬৬ কোটি টাকা, কিন্তু বাস্তবে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩০৫ কোটি টাকা।

বিস্তারিত...

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

বিস্তারিত...

বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বৈঠক করেছেন। বৈঠকে আফজাল খান বলেছেন, আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধাগুলো কমানোর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চাই।

বিস্তারিত...

সারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: কৃষি উপদেষ্টা

দেশের কোথায় কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

রাজনৈতিক দলগুলো শীঘ্রই জুলাই সনদ সই করবে : প্রধান উপদেষ্টা

দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ....

বিস্তারিত...

দেশে রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

দেশের রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। আজ থেকে জনসাধারণ এই সেবা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে দেশের সব থানায়ই অনলাইন জিডি সেবার আওতায় এলো।

বিস্তারিত...

এস আলম ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এ আবেদন করেন।

বিস্তারিত...

ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ৭ জন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

বিস্তারিত...

বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় ভোগান্তি

দুইবার আবেদন করেও মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের ভিসা পাননি নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা নাদির হোসেন। শেষবার তিন সপ্তাহ অপেক্ষা করেও তিনি ভিসা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সোমবার (২২ সেপ্টেম্বর) হতাশার কথা লেখেন।

বিস্তারিত...

ঘোষণা ছাড়াই বেড়েছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম

বাজারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও হঠাৎ করেই বেড়ে গেছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন থেকে চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলে লিটারপ্রতি মূল্য বেড়েছে প্রায় পাঁচ টাকা।

বিস্তারিত...

শারদীয় দুর্গোৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আর মাত্র দুইদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে বইছে উৎসবের আমেজ। চারদিকে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি।

বিস্তারিত...

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড, এক ভরি স্বর্ণ ১,৯৪,৮৫৯ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ৬৬৩ টাকা বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান ড. ইউনূসের

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বিশ্ব নেতাদের আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।’ জাতিসংঘ সদর দফতরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন: টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন।

বিস্তারিত...

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী তমাল

পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু (৮,১৬৩ মিটার) জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত ৩ টায় নেপালের স্থানীয় সময় তিনি বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর একটি মানাসলুর শীর্ষে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪