| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফায়ার ফাইটারদের সেবা দিতে সিঙ্গাপুর থেকে আনা হলো বিশেষজ্ঞ চিকিৎসক

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামের অগ্নিদুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক বাংলাদেশে এসেছেন।

বিস্তারিত...

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদের (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

আমির হামজাকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টা সময় প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিস্তারিত...

নিউইয়র্কে তিন নেতার ওপর হামলার ঘটনায় সরকারের দুঃখ প্রকাশ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে সোমবার নিউ ইয়র্কের জন. এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত সরকারের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিস্তারিত...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানেনো হয়েছে। বার্তায় বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে

বিস্তারিত...

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

‘বালিশকাণ্ডে’ চাকরি গেলো এক প্রকৌশলীর, অন্যজনের কমেছে বেতন

পাবনার রূপপুর গ্রিনসিটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রফিকুজ্জামান ‘চাকরি থেকে অপসারণ’ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমানকে ‘নিম্নপদে অবনমিতকরণ’ করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত...

চিকিৎসক নিয়োগ সংকট নিরসনে অতিরিক্ত পদ সৃষ্টির দাবি

বাংলাদেশের মতো জনবহুল দেশে স্বাস্থ্য একটি অত্যাবশকীয় মৌলিক অধিক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যাপক হিমসিম খাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রামীণ স্বাস্থ্য সেবা অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দিন পার করছে।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, বনশ্রী, ধানমন্ডি, বেইলি রোড, রসুলবাগ, মুগদা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় : অর্থ উপদেষ্টা

বর্তমানে আমাদের কাছে যে পরিমাণ ডলার আছে তা বাংলাদেশের আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

কেনা হচ্ছে ৪৭২ কোটি টাকার সার, নির্মাণ হবে বাফার গুদাম

কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৯৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩৫ হাজার টন এমওপি এবং ৬০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এই সার কিনতে ব্যয় হবে ৪৭২ কোটি ৮ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা। সার কেনার পাশাপাশি সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে রাজশাহীতে ২৫ হাজার টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে তৎপর র‍্যাব: মহাপরিচালক

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপের প্রথম ধাপে আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের

বিস্তারিত...

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গোলপাহাড় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিস্তারিত...

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

শাপলা প্রতীক না থাকায় নিবন্ধন পেলেও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এই প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। শাপলা ছাড়াই প্রতীক তালিকা চূড়ান্ত অনুমোদন হয়েছে। তিনি বলেন, নিবন্ধন পাওয়ার পর দলটির কাছ থেকে নতুন প্রতীক চাইতে হবে। নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪