ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলা) থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর-৫ সংসদীয় আসন কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সঞ্চয়পত্র কেনাবেচার আলাদা বাজার তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। একইসঙ্গে বেসরকারি বন্ড কেনাবেচার জন্যও আলাদা বাজার করার পরামর্শ দিয়েছেন তিনি।
১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
কানাডা-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-পর্তুগাল- প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। তবে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে আদেশ জানানো হবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)।
পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এমন ধারণা ভুল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এটিকে যদি কেউ নিয়মিত আয়ের স্থায়ী উৎস মনে করে, তবে তা বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। মূলধন বাজারে যেমন মুনাফার সুযোগ আছে, তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে। তাই বিনিয়োগকারীদের সচেতন হতে হবে যে শেয়ার ও বন্ড কেনা মানে কখনো কখনো ক্ষতিও ভাগ করে নেওয়া।
রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরে তার একাধিক কর্মসূচি থাকলেও, প্রবাসীদের দৃষ্টি এখন একটি ইস্যুতে—ভোটাধিকার। জাতিসংঘের মঞ্চ এবং প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে এ দীর্ঘদিনের দাবি আদৌ গুরুত্ব পাবে কি না, তা নিয়েই চলছে আলোচনা। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এর পরদিন, নিউইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত 'গ্লোবাল বাংলাদেশি এমপাওয়ারমেন্ট' শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
দেশের সাতটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ (সোমবার)।
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (রোববার) নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।