| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজধানীতে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

সহকারী জজ নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ নভেম্বর (শনিবার) ঢাকায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রের নাম ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় এবং কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।

বিস্তারিত...

‘সেতুভবন-বিটিভি-মেট্রোরেলে আগুন দিতে নির্দেশ দিয়েছিলেন হাসিনা ’

শেখ হাসিনা নিজেই সেতুভবন, বিটিভি ও মেট্রোরেলে আগুন দিতে নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপান বলে ট্রাইব্যুনালক জানিয়েছে প্রসিকিউশন

বিস্তারিত...

আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। মঙ্গলবার এ বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ ও বিশ্ব-মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাতকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সঙ্কট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মতবিনিময় করেন।

বিস্তারিত...

আওয়ামী লীগ না এলে বিএনপি পাবে ৪৫.৬ শতাংশ ভোট, জামায়াত ৩৩.৫ শতাংশ

আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬ শতাংশ ভোট পাবে বিএনপি। যেখানে জামায়াতে ইসলামী পাবে ৩৩.৫ শতাংশ এবং ৪.৭ শতাংশ ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টিকে ২.১ শতাংশ ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন।

বিস্তারিত...

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে শেরে বাংলা নগরে

প্রধান উপদেষ্টার কার্যালয়ও নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করে দেয়। তারা শেরে বাংলা নগরে দু’টি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করার বিষয়টি বিবেচনা করছে। একটি হচ্ছে- শেরে বাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন, আরেকটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা।

বিস্তারিত...

শেখ হাসিনার মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিস্তারিত...

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে চলছে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বিস্তারিত...

অনলাইনের মাধ্যমে পাঠানো হবে সমন ও ওয়ারেন্ট

ফৌজদারি মামলায় সমন ও ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি ও জালিয়াতি ঠেকাতে পুরনো পদ্ধতির পরিবর্তন আসছে। এবার থেকে অনলাইনের মাধ্যমে সমন ও ওয়ারেন্ট পাঠানো হবে

বিস্তারিত...

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রুপার ভরিতে ১৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিস্তারিত...

সৌদির গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান আলেম ও ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারাল। ইসলাম ও জ্ঞানচর্চায় তার আজীবন নিষ্ঠা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে।

বিস্তারিত...

আখতাররা ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ জানালো সরকার

ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ও পরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। একই সঙ্গে তারা কেন ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি না নিয়েও সমালোচনা হচ্ছে।

বিস্তারিত...

জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিস্তারিত...

বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সমর্থন প্রয়োজন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪