| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এনআইডি ৪৫ দিনের মধ্যে সংশোধনের নির্দেশনা ইসির

সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ্যে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন। যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন চলবে। প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি

বিস্তারিত...

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

পিলখানা হত্যাকান্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন য

বিস্তারিত...

বাংলাদেশের আর্থিক খাতে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের আর্থিক খাতে নিয়মিত নজর রাখছে যুক্তরাষ্ট্র। এই খাতে স্বচ্ছতার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আটটি পরামর্শও দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র দপ্তর

বিস্তারিত...

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ৩৮০৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৯ গাড়ি ডাম্পিং , ৪০টি গাড়ি রেকার ও ২৪৮৫ টি মামলা করে ট্রাফিক বিভাগ। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর

বিস্তারিত...

হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা

হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে শি

বিস্তারিত...

ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও ছাড়পত্র প্রদানে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিস্তারিত...

খেতে যাওয়ার’ জন্য ৩ কর্মকর্তা প্রত্যাহার, যা বলছে পুলিশ সদর দপ্তর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যা বাংলাদেশ পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

বিস্তারিত...

চাঁদাবাজিতে নতুন মুখ ৫৭ শতাংশ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

বিস্তারিত...

সংকটের মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম বাড়াতে চায় পেট্রোবাংলা

ভরা মৌসুমে সার না পেয়ে বিপাকে আমন চাষিরা। সার সংকটের মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম বাড়াতে চায় বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তাদের দেওয়া প্রস্তাব নিয়ে আগামী ৬ অক্টোবর গণশুনানি আহ্বান করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। তবে ওই শুনানিতে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব।

বিস্তারিত...

১২ অক্টোবর নিবন্ধনের শেষ সময়, অনিশ্চয়তায় হজযাত্রীরা

সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় বাকি আছে এক মাসেরও কম। অথচ এখনো হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি সরকার। প্যাকেজ ঘোষণা না হওয়ায় হজযাত্রী নিবন্ধনে সাড়া নেই। সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। দেড় মাসেরও বেশি সময়ে মাত্র এক হাজারের কিছু বেশি হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

বিস্তারিত...

ডাল-ভাত-সবজি জোগান এখন স্বপ্ন নিম্ন আয়ের মানুষের

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হওয়ার পর থেকে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। খুচরা পর্যায়ে সরবরাহ থাকলেও দামে আগুন, বিশেষত চাল, ডাল, তেল, সবজি ও মাছ-মাংসে।

বিস্তারিত...

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না

বিস্তারিত...

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বৃষ্টিপাতও হতে পারে।

বিস্তারিত...

বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায়

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ন্যূনতম দর বা নগদ মার্জিন। ফলে যেকোনো আমদানিকারক এখন যেকোনো পরিমাণ পণ্য আমদানির জন্য খুলতে পারবেন এলসি। নতুন করে তিন বছরের জন্য (২০২৫-২৮) তৈরি করা আমদানি নীতি আদেশে থাকছে এমন নির্দেশনা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪