তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা পেতে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। এই মেগা প্রকল্পের জন্য ঢাকা বেইজিংয়ের কাছে প্রায় ৫৫ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলা কেবল কাতারের ওপর আঘাত নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার ওপর আঘাত।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে এবং গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলে
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য
প্রবাসী আয়ের সঙ্গে রপ্তানি প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। এতে মুদ্রাটির দাম কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সরাসরি হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো থেকে ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) ২৬টি ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) প
কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাদের প্রত্যাহার ও পদায়ন করে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে যুগ্মসচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে দায়িত্ব
তিন যুগের বেশি সময় পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন পেয়েই বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যার, সিস্টেমে নতুন ট্যারিফ চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দরের হিসাবে আগের তুলনায় কেজি প্রতি ১২ পয়সা বাড়ছে মাত্র। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, বি
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি বলে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইইউ।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রী প্রদর্শন করতে হবে। কোন দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।
এ উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।
সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালুর বিষয়ে মিলেছে সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিধিবিধান সংশোধনের প্রস্তাব করে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে। জানা গেছে, সরকারি কর্মজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ফাইল চালাচালি শুরু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে।
পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে হাইকোর্টসংলগ্ন কদম ফোয়ারার সামনে তাদের আটকে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।