| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যাবজ্জীবন সাজার মেয়াদ কমছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শাস্তির শর্ত শিথিল করে বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেলখাটার সময় ৩০ বছর থেকে কমছে

বিস্তারিত...

১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি নারীর রাজনৈতিক অধিকার ফোরামের

প্রস্তাবিত জুলাই সনদের খসড়ায় উল্লিখিত সংসদে বর্ধিত সংরক্ষিত ১০০ আসনে সরাসরি নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দাবি করেছে নারীর অধিকার বিষয়ক ১২টি সংগঠনের এই জোটটি।

বিস্তারিত...

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

সিঙ্গাপুরে কোম্পানি খুলে ১৯৪ কোটি টাকা পাচার

বাংলাদেশ থেকে পাচার করা অর্থে তিনি সিঙ্গাপুরে কোম্পানি খুলেছেন। সেই কোম্পানি থেকে আমদানি দেখিয়ে পাচার করা হয় ১৯৪ কোটি টাকা। এই ব্যক্তির নাম রাইয়ান কবির। তিনি সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে। দেশবন্ধু গ্রুপ ও জারা জামান টেকনোলজির নামে এলসি খুলে এ অর্থ বিদেশে নেওয়া হয়। অর্থ পাচারের পাশাপাশি আলমগীর কবিরের বেয়াইয়ের প্রতিষ্ঠানের ঋণ স্থিতির তুলনায় ১৩ কোটি টাকা বেশি সুদ মওকুফ দিয়ে আত্মসাৎ, ১০ টাকার শেয়ার ২৫ টাকায় কেনাসহ নানা জালিয়াতির তথ্যও পাওয়া গেছে।

বিস্তারিত...

ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ধীরগতি যানবাহনে অফিসগামীদের দুর্ভোগ

সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবু বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে অফিসমুখী মানুষ পড়েছেন দুর্ভোগে। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যাত্রীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।

বিস্তারিত...

ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন ঢাকাসহ দেশের ১৪ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিস্তারিত...

সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণ শুরু আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, নিন্দা সরকারের

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ কথা জানান।

বিস্তারিত...

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ফজলুর রহমানকে গালি দেওয়া ফারজানা এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক কারাগারে

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হলো জনসম্পৃক্ততা। শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশান থানায় ল’ অ্যান্ড অর্ডার কোঅরডিনেশন কমিটি (এলওসিসি) কর্তৃক আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, গুলশান, বনানী, বারিধারা ও নি

বিস্তারিত...

যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানো সেই ওসি প্রত্যাহার

শরীয়তপুরের দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করা হয়।

বিস্তারিত...

অন্তত ৩টি সুষ্ঠু নির্বাচন হয়েছে, পরাজিতরা মানেনি: আলী রীয়াজ

দেশে অন্তত ৩টি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু পরাজিতরা সেটা মেনে নেয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, প্রতিষ্ঠান তৈরি না হওয়ায় দেশ গণতন্ত্রে রূপান্তর হয়নি।পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু সেটিই যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি।

বিস্তারিত...

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন : কৃষি মন্ত্রণালয়

সার আমদানিতে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অসত্য তথ্য প্রচার করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪