| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই অভ্যুত্থান: আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই আন্দোলনে গত বছর ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ৫ মরদেহ ও ১ জনকে জীবিত পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

বিস্তারিত...

ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ

আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

বিস্তারিত...

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাক শ্রমিক সোনিয়া আক্তার (২৮)

বিস্তারিত...

ছয় মাসের আগেই নতুন বেতনকাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতনকাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

বিস্তারিত...

ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের, এর মাধ্যমে জাতির নবজন্ম হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মহোৎসবের। আর এই নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে।

বিস্তারিত...

বাণিজ্য ঘাটতি কমলে আমাদের শুল্ক আরও কমাবে যুক্তরাষ্ট্র : বাণিজ্য উপদেষ্টা

বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক আরও কমাবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানান।

বিস্তারিত...

নয় অঞ্চলে বন্যার শঙ্কা

দেশে ও উজানে ভারতের রাজ্যগুলোতে অতিভারী বৃষ্টিতে বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীর পানি। ফলে নয় অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে। পাউবো জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৬ দেশে ভূমিকম্প, উৎপত্তি আসামে

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ। বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বিস্তারিত...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার পরপরই ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

বিস্তারিত...

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে রংপুরে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

বিস্তারিত...

উপদেষ্টা হওয়ার আগে ঘুষ দিয়েছেন অর্থ উপদেষ্টা

সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়-এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে এবং বলতে হয়েছে এটা চা-নাশতা খাওয়ার জন্য। মানুষ এগুলো থেকে নিস্তার চায়। দয়া করে আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না।

বিস্তারিত...

জুলাই জাতীয় সনদ দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল : ড. আলী রীয়াজ

সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রস্তুত হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল— এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বিস্তারিত...

বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ছায়া মওদুদীবাদী দল প্রয়োজন নেই : মাহফুজ আলম

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বিস্তারিত...

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১২১ বার তারিখ পেছাল। আলোচিত এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব পেল গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকা

বাংলাদেশের গবেষণা ও ওষুধ শিল্পে এক ঐতিহাসিক অর্জন করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবিত করোনা ভাইরাস প্রতিরোধী রিবোনিউক্লিক অ্যাসিড ভিত্তিক টিকা বঙ্গভ্যাক্স-এর জন্য যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব অধিদপ্তর থেকে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব (পেটেন্টে) লাভ করেছে। এটিই বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে ওষুধশিল্পে প্রথম মেধাস্বত্ব অর্জনের ঘটনা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪