গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত নয় এমন ৫২ জনের তথ্য পাওয়া গেছে। দেশের জাতীয় দৈনিক প্রথম আলো তাদের অনুসন্ধানে এমন তথ্য তুলে ধরেছে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।
‘বিচার চলাকালে আপনি দাঁড়াইয়া যাবেন আর আমি বসাইয়া দিমু। সবাই মনে করবে আমাদের খাতির নেই।’ আদালতে এসব কথা বলার জন্য প্রসিকিউটর জেয়াদ আল-মালুমকে আগে থেকেই শিখিয়ে রেখেছিলেন তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।
চলতি বছরের আগস্টে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯১ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ছয় বছর আগে যানবাহন পোড়ানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ ৭৭ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থপাচার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, স্বচ্ছ লেনদেনব্যবস্থায় অপচয় কমবে, সাশ্রয় হবে সময়ের আর জনগণের ভোগান্তিও হ্রাস পাবে।
বাংলাদেশ পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যানানো হয়েছে।
লেনদেনের নানা ডিজিটাল প্রক্রিয়া চালু হলেও ব্যাংকিং খাতে প্রতিবছর নগদ অর্থের চাহিদা ১০ শতাংশ হারে বাড়ছে। এটি অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে চাপ তৈরি করছে। নগদ অর্থ ব্যবস্থাপনায় সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চারজনেরই মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (১৫) পর্যন্ত ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে ২ মেয়ে নবজাতক মারা যায়।
তরুণদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকের কাছে ২০ দিনার, ৫ দিনার বা ১ দিনারের পুরাতন নোট রয়েছে, তাদের দ্রুত সম্ভব ওই নোটগুলো খরচ কিংবা পরিবর্তন করতে আহ্বান জানিয়েছে দূতাবাস।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত দুই দিন ধরে বৃষ্টি ঝরছে। আজ সোমবারও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকার বাতাসের মানে বেশ উন্নতি হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ঢাকার বাতাসের মান আজ ভালো।
দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ২০টি মিটারগেজ (এমজি) লোকোমোটিভ কেনায় সহায়তা হিসেবে ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ কোটি টাকা) অনুদান দিচ্ছে চীন। দীর্ঘদিন ধরে পুরোনো ইঞ্জিনের কারণে যে সংকট চলছে, তা নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রেল কর্মকর্তারা।