| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতীয় ভিসা আবেদনে খরচ দ্বিগুন হলো

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা খরচ বাড়িয়েছে ভারত। খরচ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে, যা আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানা গেছে। যদিও গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসাসেবার জন্য সীমিতসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন

ঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ভারতে সম্পদের কেন্দ্রীভবন: অতি ধনী ১ শতাংশের হাতে দেশের ৬০% সম্পদ

একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভারতে ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম বার্নস্টাইনের প্রতিবেদন অনুসারে, দেশের মোট সম্পদের প্রায় ৬০ শতাংশই মাত্র ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

আগামীকাল ৫ আগস্ট মঙ্গলবার মানিক মিয়া এভিনিউয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিস্তারিত...

সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না।

বিস্তারিত...

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার : ফারুক-ই-আজম

মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া ৯০ হাজার সরকারি চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে নানা সুবিধা নিয়েছেন।

বিস্তারিত...

শেখ হাসিনা হাসপাতালে ‘নো রিলিজ নো ট্রিটমেন্ট’ নির্দেশ দেন : স্বাক্ষী ইমরান

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

‘তারুণ্যের উৎসব ২০২৫’ এ অংশ নিতে নির্দেশনা দিয়ে সব ব্যাংককে চিঠি

ব্যাংক কর্মকর্তাদের ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ অংশ নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল ৫ আগস্ট ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্‌যাপন হবে। এই উৎসব সফল করতে সব ব্যাংককের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত...

চট্টগ্রামে সাবেক সেনা প্রধান এর মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো : সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে নগরের চিটাগাং ক্লাবের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

‘জুলাই সনদ’ ঘোষণাকে কেন্দ্র করে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

বিস্তারিত...

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা : টিআইবি

গণ-অভ্যুত্থানে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সরকার পতন-পরবর্তী ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি এক হাজার ১৬৮ পুলিশ। এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিস্তারিত...

বিশ্বের খাদ্যনিরাপত্তাহীন দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ

একই সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর পৃথক এক প্রতিবেদনে জানানো হয়েছে, খাদ্যসংকটে থাকা বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলের প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে। ওই তালিকায় বাংলাদেশ অন্যতম।

বিস্তারিত...

গাজীপুরে এক বছরে ৭২ কারখানা বন্ধ

বন্ধ হয়ে যাওয়া স্ট্যান্ডার্ড সিরামিকের ফোরম্যান সিরাজগঞ্জের চৌহালীর আসকর হোসেন বলেন, যে প্রতিষ্ঠান ছিল একসময় গর্বের, তা এখন এখন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছয় মাস ঘুরে কোথাও চাকরি খুঁজে পাইনি। বাধ্য হয়ে সংসার চালাতে ভাড়ায় ইজি বাইক চালাচ্ছি। ইজি বাইকের জমার টাকা বাদ দিয়ে যা আয় হয় তাতেও সংসার চলছে না।

বিস্তারিত...

টাকার লোভ সামলাতে পারিনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন আব্দুর রাজ্জাক রিয়াদ। গত ২৭ জুলাই ঢাকার গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি তিনি। মামলায় সাত দিনের রিমান্ড শেষে গতকাল রবিবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দিতে নিজের চাঁদাবাজির ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জবানবন্দিতে বলেন, আমি গরিবের ছেলে। আমি টাকার লোভ সামলাতে পারিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪