| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্রস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও তা নিয়ন্ত্রণে এসেছে। বুধবার তিনি বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

বিস্তারিত...

পরীক্ষার আগের দিনও আন্দোলন অব্যাহত, যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়ের মাত্র এক দিন বাকি থাকলেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন থামাচ্ছেন না প্রার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা নতুন করে যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা, ২০৫০ সালেই উঠবে শীর্ষে

রাজধানী ঢাকার জনসংখ্যা ও বিস্তৃতি ক্রমাগত বাড়তে থাকায় বিশ্বের বড় শহরগুলোর তালিকায়ও দ্রুত অবস্থান বদলাচ্ছে এই নগরী। সর্বশেষ জাতিসংঘের প্রতিবেদনে- ঢাকা নবম স্থান থেকে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের অবস্থানে। আর ২০৫০ সালের মধ্যে ঢাকাকে বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করা হতে পারে। বুধবার (২৬ নভেম্বর) আল জাজিরা জাতিসংঘের নতুন প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য জানায়।

বিস্তারিত...

ভোট হবে অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য, এটাই প্রত্যাশা: জার্মান রাষ্ট্রদূত

জার্মানি আশা করছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সর্বোপরি অংশগ্রহণমূলক হবে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এমন প্রত্যাশার কথা জানান ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বিস্তারিত...

কড়াইলে উদ্ধারকাজ ব্যাহত করছে কৌতূহলী মানুষের ভিড়

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির দৃশ্য দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। এই জনসমাগমের কারণে ধ্বংসস্তূপে তল্লাশি, উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্মীরা চরম সংকটে পড়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়- বস্তির ভেতরের সরু গলিপথজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের ভিড়। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ লাইভ করছে, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করছে। এতে মূল প্রবেশপথ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চলাচলও কঠিন হয়ে উঠেছে।

বিস্তারিত...

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল)-এর তৃতীয় তলায় আগুন লেগে আতঙ্ক সৃষ্টি করেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিস্তারিত...

আলাইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত, ভোটের আগে আরও শক্তিশালী হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে মাঠে নামছে। বুধবার (২৬ নভেম্বর) পিলখানায় বিজিবির পাঁচ ব্যাটালিয়নের মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

টিউলিপ সিদ্দিক ন্যূনতম অধিকারও পাননি: ব্রিটিশ পাঁচ আইনজীবীর মত

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা এই মামলাকে ‘সাজানো, অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পাঁচজন শীর্ষস্থানীয় আইনজীবী।

বিস্তারিত...

বায়ু দূষণে বিশ্বের শীর্ষ তিনে ঢাকা

জধানী ঢাকার বায়ুদূষণ আবারও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। গত কয়েকদিন তুলনামূলক ভালো থাকা বায়ুমান ফের দ্রুত অবনতির দিকে ধাবিত হচ্ছে শুষ্ক মৌসুমের আগমন ও বৃষ্টির অনুপস্থিতিতে। তার সঙ্গে যোগ হয়েছে যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শহরের চারপাশে ছড়িয়ে থাকা ইটভাটার বিষাক্ত ধোঁয়া সব মিলিয়ে দূষণে দম বন্ধ হয়ে আসছে রাজধানীবাসীর জীবন।

বিস্তারিত...

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল ১৫শ ঘর, নিঃস্ব হাজারো মানুষ

রাজধানীর অন্যতম বৃহৎ ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তিতে ভয়ংকর অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায় প্রায় দেড় হাজার ঘরবাড়ি। মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয় বস্তিবাসীর। আগুন লাগার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী ও মানুষের কান্নার রোল।

বিস্তারিত...

স্থিতিশীল খালেদা জিয়া, সুস্থতায় সময় লাগবে: চিকিৎসকদল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে আছেন এবং পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিস্তারিত...

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫০০ ঘর পুড়ে ছাই, হতাহতের খবর নেই: ফায়ার সার্ভিস

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘর-বাড়ি পুড়ে গেছে। পাঁচ ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বিএনপি’র তারেক রহমানের উদ্বেগ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, কোনো প্রাণহানি হবে না।

বিস্তারিত...

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিস্তারিত...

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪