আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার অভিযোগে আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।
সিদ্ধান্ত হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। মন্ত্রীসভার বৈঠকে সংসদের বিরোধীদলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতা উপস্থিত থাকবেন।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাঁরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১ হাজার ৯৩০ জন খুন, ডাকাতির ঘটনা ঘটেছে ৩৬৬টি, ১১ হাজার ৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ..
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচনপূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে রোববার (১৩ জুলাই) থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমানে এসিল্যান্ডদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমি উন্নয়ন কর আদায়। এ কর আদায় আরও উদ্যোগী হতে হবে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, নিটোর (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে একযোগে দালালচক্রের বিরুদ্ধে র্যাবের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী
সাজা মওকুফ করে এক আদেশে ২৯ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। রোববার (১৩ জুলাই) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহতরা হলেন আশরাফুল আলম (৩২) ও আহসানউল্লাহ সরদার (৬৩)।
বাংলাদেশে জাতীয় নির্বাচন ঠিক কবে হবে, এই প্রশ্ন এখনো অমীমাংসিত। নির্বাচন নিয়ে রাজনীতিতে সন্দেহ, সংশয় তৈরি হয়েছে।
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল কমিশন বা বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী
রাজনৈতিক অচলাবস্থার সমাধানে আলোচনার গতি বাড়াতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি আনতে চায় কমিশন।