জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী ভোটার তালিকায় যুক্ত হচ্ছে নতুন করে ৪৫ লাখ ভোটার, তবে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। রোববার (১০ আগস্ট) এ তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভ্রান্ত ও ধারণাপ্রসূত উল্লেখ করে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে শূন্য রিটার্ন ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় বলে জানিয়েছে রাজস্ব আহরণকারী সংস্থাটি। রোববার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনবিআর।
গত এক বছরে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া সফরে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রত্যাশার পারদ চড়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে যেতে পারে—এমন আশায় বুক বাঁধছেন তারা। দুই দেশের শীর্ষ বৈঠকে শ্রমিক প্রেরণ, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা হবে
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে বেশকিছু পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়ার্ন (বডিক্যাম) ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিদের করা আপিলের রায় আজ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।
দেশের সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ ঘটেছে।
রাজধানীতে ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সামুরাই ও চাপাতিসহ এগারোশ’ ধারালো অস্ত্র উদ্ধার করেন তারা। পাশাপাশি নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৮ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এক বিবৃতিতে এ কথা জানান।
অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ বিষয়ে অতিদ্রুত সরকারের বক্তব্য স্পষ্ট করার দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বলেছেন, ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসতো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সাধারণ শিক্ষার্থীদের' ব্যানার নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলে 'প্রকাশ্য ও গুপ্ত' রাজনীতি নিষিদ্ধ থাকার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।