স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নিষিদ্ধ হওয়ার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলে দলটি নিষিদ্ধ করার ও নেতাকর্মীদের বিচারের দাবিতে আন্দোলনে নামেন তারা।
ঢাকায় চলমান তীব্র তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিয়েছে।রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এর পরও যদি দলটি কোনো কর্মকাণ্ড করে, জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টাও করে, তা শক্ত হাতে দমন করা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক এ হুঁশিয়ারি দেন
বন্যা পরিস্থিতির এই সংকটে আমাদের কয়েকটা প্রিপেয়ারনেস বা প্রস্তুতিটা আরো বাড়াতে হবে। সত্যিকার অর্থে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো কিন্তু নিজেদের প্রতিষ্ঠানগুলোকে সমদায়িত্ব করবার যে পদক্ষেপটাও নিতে হবে...........
সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিআরটিএ’র সক্ষমতার ঘাটতির কথা বলা হয়েছে।
আওয়ামী লীগের কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আমরা কোনও প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না বলে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। এছাড়া দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করা মুজিববাদী বামদেরকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে ছাত্র-জনতা বিজয় উল্লাসে ফেটে পড়েছে।
গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (শনিবার) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শাহবাগের গণজমায়েত থেকে শনিবার রাত পৌনে নয়টার দিকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এতে ১২১ সদস্য রাখা হয়েছে। কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে।
ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ভারত-পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪২৪টি গাড়ি ডাম্পিং ও ১৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।