| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৫০ মিনিট কথা বলেও সমাধান পাননি পাইলট, বিধ্বস্ত এফ–৩৫

অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫–এর একজন পাইলট মাঝ আকাশে উড়তে উড়তেই প্রায় ৫০ মিনিট ধরে প্রকৌশলীদের সঙ্গে কনফারেন্স ফোনে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত ২০ কোটি ডলারের ওই যুদ্ধবিমান আলাস্কার আইয়েলসন বিমানঘাঁটির রানওয়েতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে।

বিস্তারিত...

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে সামনে এসেছে দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত এক প্রস্তাবিত সরকারি নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন আরও কঠোর করার বৃহত্তর পদক্ষেপের অংশ। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিস্তারিত...

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মূলত গ্রিন কার্ড ও এইচ-১বি ভিসা ব্যবস্থাতেই এই পরিবর্তন আনা হবে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ফক্স নিউজকে বলেছেন, বর্তমান প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম আয়ের অভিবাসীরাই বেশি সুযোগ পাচ্ছেন।

বিস্তারিত...

কিয়েভে রাতভর রুশ বাহিনীর হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক শিশুসহ অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

আফগানিস্তানে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিস্তারিত...

হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারোর গুরুতর অভিযোগ: ইউক্রেন সংঘাতকে 'মোদী’স ওয়ার' আখ্যা

হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো ইউক্রেন সংঘাতকে "মোদী’স ওয়ার" (Modi’s war) আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, ভারত ছাড়যুক্ত মূল্যে রাশিয়ার তেল কেনার কারণে মস্কোর আগ্রাসনকে মদত দিচ্ছে এবং এর ফলে আমেরিকান করদাতাদের উপর বোঝা বাড়ছে। একই সাথে তিনি বলেছেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে, তাহলে মার্কিন শুল্কে ২৫% ছাড় পেতে পারে।

বিস্তারিত...

গাজায় দুর্ভিক্ষ বাড়ছে, ক্ষুধায় আরও ১০ জনের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছে জাতিসংঘ। আর এই পরিস্থিতির মধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিস্তারিত...

১২৮ বছর পর মাদাগাস্কারকে রাজার খুলি ফিরিয়ে দিলো ফ্রান্স

ভারত মহাসাগরের দ্বীপদেশ মাদাগাস্কারে ১৮৯৭ সালে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায় ফরাসি সেনারা। রাজা তোয়েরাসহ অসংখ্যা মানুষের শিরশ্ছেদ করে। আর সেই হত্যাযজ্ঞের স্মারক হিসেবে করে ফ্রান্সে নিয়ে যায় কাঁটামাথা।

বিস্তারিত...

৫০% শুল্কের ধাক্কা সামলাতে ৪০ দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা ভারতের

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের মুখে ভারত এখন একটি নতুন কৌশল গ্রহণ করেছে। রপ্তানি খাতে সম্ভাব্য ৪৮ বিলিয়ন ডলারের ক্ষতি এড়াতে ভারত এখন বস্ত্র ও রাসায়নিকের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাণিজ্য বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী প্রায় ৪০টি দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বিস্তারিত...

৫ হাজার কোটি টাকার রপ্তানি ঝুঁকিতে ভারত, সরকারের দিকে তাকিয়ে শিল্প মহল

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে তিরুপুর, নয়ডা এবং সুরাটের পোশাক ও টেক্সটাইল প্রস্তুতকারকরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন। কারণ ট্রাম্পের শুল্ক নীতির ফলে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বজুড়ে সর্বোচ্চ।

বিস্তারিত...

আবার ট্রাম্পের দাবি: আমিই ভারত-পাকিস্তানকে পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচিয়েছি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর দাবিটি পুনরাবৃত্তি করেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সমাধান করেছেন এবং দুটি প্রতিদ্বন্দ্বী দেশকে পারমাণবিক যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছেন।

বিস্তারিত...

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। উভয় দেশের রাজনীতিতে সাধারণ ভারত বিরোধী মনোভাব কাজ করছে। যা ঢাকা ও ইসলামাবাদের পূর্ব বৈরিতার চেয়েও ভয়াবহ হতে পারে বলে দাবি করা হয়েছে ভারতের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের সম্পাদকীয়তে।

বিস্তারিত...

জম্মু ও কাশ্মীরে ভূমিধসে গত ২৪ ঘন্টায় ৪০ জনের মৃত্যু : বৈষ্ণো দেবী তীর্থযাত্রার পথে বিপর্যয়

বুধবার প্রবল বৃষ্টির মধ্যে জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণো দেবী তীর্থযাত্রার পথে অর্ধকুমারী-র কাছে একটি বিশাল ভূমিধসে কমপক্ষে ৩১ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলি এখনও ধ্বংসস্তূপের মধ্যে আরও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।জম্মু ও কাশ্মীর জুড়ে লাগাতার বৃষ্টিপাত ব্যাপক বিপর্যয় ঘটিয়েছে, যার ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধস হয়েছে।

বিস্তারিত...

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র

বুধবার (২৭ আগস্ট) থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪