ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা ছিলেন। এছাড়া নিহতদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জজিরা।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে মোসাদের হয়ে তথ্য পাচারের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তার যোগদানের কথা ছিল।
শিকাগোর তীব্র বন্দুক সহিংসতার প্রেক্ষাপটে, হোয়াইট হাউস একটি অদ্ভুত তুলনা টেনেছে।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিনি রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে তীব্র সংঘাত শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর। শনিবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ সংঘাতে ইতোমধ্যে এক জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন এবং নিখোঁজ অবস্থায় আছেন আরও ৪ সেনা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার প্রতিরক্ষায় ভারতের "আত্মনির্ভরতা" বা স্বনির্ভরতার ওপর জোর দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নেই, কেবল স্থায়ী স্বার্থ আছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন যে তাঁর দেশ ভারতের সঙ্গে আলোচনার জন্য "ভিক্ষা করবে না" এবং দাবি করেছেন যে ইসলামাবাদ পূর্ণ শক্তি দিয়ে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনকারী ইসহাক দার জোর দিয়ে বলেন যে, জম্মু ও কাশ্মীর বিরোধ সহ সকল বকেয়া সমস্যা সমাধানে পাকিস্তান ভারতের সঙ্গে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক যৌথ আলোচনার জন্য প্রস্তুত।
রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন
সরায়েল অক্টোবর ২০২৩ থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। খবর আনাদোলুর।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মাথা কেটে টেবিলে রাখা উচিত- অনুপ্রবেশ ইস্যুতে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নদীয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের পশ্চিমবঙ্গ সরকারের পাট্টা বিলি অনুষ্ঠানে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইপিএ) আইনের অপব্যবহার করেছেন।
আগামী মাসের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ এবং নিষেধাজ্ঞার হুমকির মুখে যখন নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর বিশেষ তাৎপর্য বহন করছে।