মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর একটি ড্রোন থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের ওপর হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।
বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি স্কুলে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে বহু শিশুর মর্মান্তিক মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
করযুদ্ধের মাঝেই নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, জাপানের সাথে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি হয়েছে।
গাজা উপত্যকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অনাহারে মারা গেছেন অন্তত ১৫ জন। মৃতদের মধ্যে মাত্র ছয় সপ্তাহ বয়সী এক নবজাতক শিশুও রয়েছে।
ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজস্থানে পাকিস্তান সীমান্তেরকাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। আগামীকাল ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই মহড়া।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সতর্ক করে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মধ্যে যদি মস্কোর বাণিজ্য অংশীদাররা – যার মধ্যে ভারত ও চীনও রয়েছে – রাশিয়ান তেল কেনা বন্ধ না করে, তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করবেন।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সোমবারের বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ভারতে যদি কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়, তা জানাতে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একইসঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি। আর এরই জেরে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজায় দুর্ভোগ নতুন মাত্রার অমানবিকতায় পৌঁছেছে। খবর আলজাজিরার।
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন— এই সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন স্ত্রী।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তে অন্তত ২০ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পর বিধ্বস্ত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
একটি অপ্রত্যাশিত ঘোষণায় ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার পদত্যাগ করেছেন, স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে সোমবার ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।