ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আবারও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ক্বানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিবানো তামাক (জর্দা) নিয়ে কুয়েত প্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে তাদের আটক করা হয়।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষ।
গলায় লোহার চেইন নিয়ে এমআরআই মেশিনের কাছে গিয়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গলায় বড় চেইন থাকায় এমআরআইয়ের শক্তিশালী চুম্বক তাকে টেনে নিয়ে যায়। এরমাধ্যমে প্রকাশ পেয়েছে, এই মেশিনের কাছে যাওয়ার আগে ধাতব পদার্থ আছে কি না সেটি পরীক্ষা করা কতটা গুরত্বপূর্ণ।
দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।
খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্যাথলিক চার্চের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তিন দিন পর গাজা যুদ্ধের ‘বর্বরতার’ এবং ‘নির্বিচারে শক্তি প্রয়োগ’ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
ইসরাইল শনিবার দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলের এই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতে শত শত মানুষের সামনে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই। দেশটির হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এই ঘটনা ঘটেছে। দুই ভাইকে বিয়ে করা কনে নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।
ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড
পাকিস্তানে মৌসুমি বৃষ্টির তীব্রতা এবার আগের বছরগুলোর তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। বর্ষা মৌসুম শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত ১৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০০ জন।
ইন্দোনেশিয়ায় সক্রিয় এক ভয়ঙ্কর শিশু পাচারচক্রকে ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় থাকা চক্রটি এখন পর্যন্ত অন্তত ২৫টি শিশু সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে
অবশেষে মৃত ঘোষণা করা হলো সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালালকে। দীর্ঘ প্রায় ২০ বছর কোমায় থাকায় পর শনিবার তাকে মৃত ঘোষণা করা হয়। এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
ভিয়েতনামের দর্শনীয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আটজন।