| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইতালিতে ভয়াবহ বন্যা: ২ জনের মৃত্যু, ৩০০ মানুষ স্থানান্তরিত

উত্তর ইতালির গোরিজিয়া প্রদেশের ত্রিয়েস্তের কাছে অবস্থিত ব্রাজ্জানো দি করমন্স শহরে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বাধ্য করেছে কর্তৃপক্ষ। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বিপর্যয়ে তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বিস্তারিত...

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

আরাকান আর্মির হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির (এএ) অপ্রত্যাশিত হামলায় অন্তত ৩০ জান্তা সেনা নিহত হয়েছে। স্থানীয় সামরিক সূত্র এবং সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সামরিক বাহিনী শুধু সিত্তে, কিয়াকফিউ ও মানাউং টাউনশিপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে এবার কিয়াকফিউতেও বড় ধরনের হামলার মুখোমুখি হয়েছে জান্তা বাহিনী।

বিস্তারিত...

ইসরায়েলি হামলায় গাজার ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস, হারিয়ে গেছে ২০ হাজার প্রত্নবস্তু

ইসরায়েলি আগ্রাসনে গাজার বহু শতাব্দীর ঐতিহ্য বিপর্যস্ত হয়েছে। হামাসকে লক্ষ্য করে শুরু হওয়া অভিযানে রক্ষা পায়নি ঐতিহাসিক প্রাসাদ, প্রত্নতাত্ত্বিক স্থান ও হাজার হাজার বিরল প্রত্নবস্তু।

বিস্তারিত...

বাংলাদেশের প্রধানমন্ত্রীর রায়ের পেছনে পাকিস্তানের প্রভাব: শুভেন্দু

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরের পর ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, যে এই রায়ের পেছনে পাকিস্তানের প্রভাব আছে।

বিস্তারিত...

ফ্রান্স ইউক্রেনে দেবে ১০০ রাফায়েল যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম

ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ চরমে উঠে থাকা সময়ে কিয়েভের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশাল সামরিক সহায়তা। ফ্রান্স ঘোষণা দিয়েছে—আগামী ১০ বছরে ইউক্রেনকে সরবরাহ করা হবে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান। সঙ্গে থাকছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিপুল গোলাবারুদ এবং ড্রোনের শক্তিশালী বহর।

বিস্তারিত...

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী সমাধান ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে সমর্থন করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি পরিষদের ভোটাভুটিতে পাস হয়েছে। এতে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী—আইএসএফ—গঠনের বিষয়টি সবচেয়ে বড় আলোচ্য হিসেবে উঠে এসেছে।

বিস্তারিত...

এই রায় ন্যায়-বিচারের মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে: অ্যামনেস্টি

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিস্তারিত...

‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত, আর সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর। পাকিস্তানকে উদ্দেশ করে তিনি সতর্ক করেন, সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে।

বিস্তারিত...

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

রাশিয়ার ব্ল্যাক সি বন্দরে দুই দিনের বিরতির পর তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা

বিস্তারিত...

ওমরাহযাত্রী বহনকারী বাসের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষে নিহত ৪২

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ এক দুর্ঘটনায় ওমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বাসে থাকা ৪২ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অধিকাংশ ভারতীয় নাগরিক, এবং কমপক্ষে ১১ জন নারী ও ১০ শিশু রয়েছেন।

বিস্তারিত...

দিল্লিতে গাড়িবোঝাই বোমায় হামলা:ধরা পড়লো মূল হামলাকারীর সহযোগী

দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘোষণা করেছে। এনআইএ নিশ্চিত করেছে যে এই হামলাটি উমর উন নবী নামে এক আত্মঘাতী বোমা বহনকারী চালক কর্তৃক পরিচালিত গাড়িবোঝাই

বিস্তারিত...

গাজা থেকে রহস্যময় পথে পলায়ন

গাজার ধ্বংসস্তূপের মধ্যে থেকে পালানোর মরিয়া আকাঙ্ক্ষা যে কীভাবে এক অন্ধকার গোপন নেটওয়ার্ককে বৈধ সুযোগে পরিণত

বিস্তারিত...

মেক্সিকোতে প্রেসিডেন্টবিরোধী জেন-জি বিক্ষোভ, আহত ১২০

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে শনিবার (১৫ নভেম্বর) বিক্ষোভ-সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য। স্থানীয় সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, ‘জেনারেশন জেড’ বা জেন-জির তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতির বিরোধিতা জানিয়ে বিক্ষোভের ডাক দেয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ১২

ইন্দোনেশিয়ার সিলাচাপে ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানায়, এখনো অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে এবং তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪