পার্শ্ববর্তী দেশে রাজনৈতিক অস্থিরতা এবং দিল্লির লালকেল্লার কাছে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণের ঘটনায় সতর্কতা জোরদার করেছে ভারত
মিয়ানমার উপকূলে রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির প্রভাব মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও দেখা গেছে।
সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহ লড়াইয়ের মধ্যেই মাত্র এক মাসে অপুষ্টিতে মারা গেছে ২৩ শিশু। দেশটির চিকিৎসক সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। এতে যুদ্ধের কারণে দ্রুত ছড়িয়ে পড়া দুর্ভিক্ষ পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির পরও এসব হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। রোববার (২৩ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ভেনেজুয়েলা সংশ্লিষ্ট নতুন সামরিক বা গোপন অভিযান শিগগিরই শুরু করতে পারে যুক্তরাষ্ট্র- এমন তথ্য জানিয়েছেন অন্তত চারজন মার্কিন কর্মকর্তা। নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন এই নতুন উদ্যোগ বিবেচনা করছে বলে জানিয়েছেন তাঁরা।
হাওয়াইয়ে তিন দিনের সামুদ্রিক নিরাপত্তা বৈঠকে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক বাহিনী। দুই পরাশক্তির মধ্যে ধীরে ধীরে সামরিক যোগাযোগ পুনরায় চালু হওয়ার প্রেক্ষাপটে এ কর্মপর্যায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে চীনা নৌবাহিনী।
চীন গত মে মাসে ‘সুযোগ বুঝে’ ভারত-পাকিস্তান সংঘাতকে তাদের প্রতিরক্ষা সক্ষমতার ‘পরীক্ষা ও প্রচারের’ জন্য কাজে লাগিয়েছে। দ্বিদলীয় মার্কিন কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
আগামী বছরের জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ ৩১ তুরস্কের আন্টালিয়া শহরে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে সম্মেলন আয়োজনের স্থান নিয়ে
ভিয়েতনামে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন এবং তাদের খুঁজতে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন।
দুই বন্ধুরাষ্ট্র ভারত ও আফগানিস্তান তাদের বাণিজ্যপথে থাকা পাকিস্তানকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার এক যুগান্তকারী কৌশল নিয়েছে। ইসলামাবাদ-এর কারণে স্থলপথে সরাসরি যোগাযোগ বন্ধ থাকায়, কাবুল এবং নয়াদিল্লি এখন তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১ বিলিয়ন মার্কিন ডলার-এর সীমা ছাড়িয়ে নিয়ে যেতে দুটি বিকল্প পথের উপর নির্ভর করছে: ইরানের চাবাহার বন্দর-এর মাধ্যমে সমুদ্রপথ এবং ডেডিকেটেড কার্গো বিমান পরিষেবা চালু করা। এই পদক্ষেপের মাধ্যমে, এই দুই দেশ একটি রাজনৈতিক বাধা পেরিয়ে সরাসরি এবং নিরবচ্ছিন্ন অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ।
পাকিস্তানের কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ২৩ জন ভারতপন্থি সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও ‘খারিজি’ নামে পরিচিত সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে দাবি করা হয়েছে।
দুই বছরের অব্যাহত সংঘর্ষের পর গত মাসে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও শিশুদের উপর সহিংসতা থেমে নেই। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শুধুমাত্র যুদ্ধবিরতির সময়কালে অন্তত ৬৭ শিশুর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে নবজাতক শিশুরাও। সংস্থার মতে, এটি ইসরায়েলি হামলার ফল এবং বিশ্ববাসীর গভীর উদ্বেগের বিষয়।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে আবারও ভয়াবহ অপহরণের ঘটনা ঘটেছে। সশস্ত্র বন্দুকধারীরা সেন্ট মেরিস নামের একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে। শুক্রবার (২১ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এক সপ্তাহের মধ্যেই দেশে এটি দ্বিতীয় বড় ধরনের গণ-অপহরণ, যা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আগামী ২৭ নভেম্বরের মধ্যেই গ্রহণ করতে হবে—এমন আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শীত শুরু হওয়ার আগেই কূটনৈতিক সমাধান চূড়ান্ত করতে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কলকাতাসহ ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। কলকাতার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সিলিং ফ্যান ও দেয়ালে টাঙানো জিনিসপত্র দুলতে দেখেছেন তারা।