ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ছয় বছর পর তার স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন
দিল্লির একটি শীর্ষস্থানীয় স্কুলের দশম শ্রেণির ১৬ বছর বয়সি এক ছাত্র নিজের জীবন শেষ করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্রমাগত মানসিক অত্যাচার, অপমান এবং স্কুল থেকে বহিষ্কারের হুমকির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বৈঠক শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে, খবর দিয়েছে এএফপি।
পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু অঞ্চলের দুই গ্রামে সেনা অভিযান চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে সরকারি বাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা- এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৯ নভেম্বর) ভোরে পরিচালিত এ হামলায় তিন শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯৩ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর পশ্চিমাঞ্চলে এটাই রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।
গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মাঝেই আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৯ নভেম্বর) দিনের প্রথম প্রহর থেকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় টানা বোমা হামলা চালানো হয়। একইসঙ্গে শুজাইয়া এবং জয়তুন এলাকাতেও আলাদা দুটি ভবনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইডিএফ। এতে ২৮ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ।
“মা, আমরা গরীব দেইখা সবাই টেসে। আমি ইতালি জামু মা… কিন্তু আমি যাইতে দিছি নাই”এভাবেই বুকফাটা কান্নায় কথা বলছিলেন লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক মুন্না তালুকদারের (২২) মা রাবেয়া বেগম। তিন ভাই–বোনের বড় মুন্না বাবার সঙ্গে কৃষিকাজ করে সংসার চালাতেন। ১ নভেম্বর থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১৮ নভেম্বর) তাঁর মৃত্যুসংবাদ পায় পরিবার। খবর নিশ্চিত হওয়ার পর থেকেই দালালচক্রের সদস্য ও তাদের পরিবার পলাতক।
রাওয়ালপিন্ডি পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোনদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
ভারতের কুখ্যাত সংঘবদ্ধ অপরাধচক্র বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম শীর্ষ সদস্য আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে দেশটির আইন–শৃঙ্খলা
জেফ্রি এপস্টিন–সংশ্লিষ্ট ফাইল প্রকাশের ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দল থেকেই অভূতপূর্ব পরাজয়ের
তের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়া পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকায় বাড়তি ব্যয় ও রুট দীর্ঘ
দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে। মঙ্গলবারের এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় চিকিৎসকরা।
জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক ভবন জ্বলে ছাই হয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া এই আগুন দ্রুত দমে যায়নি; বরং রাতভর জ্বলার পরও বুধবার দুপুর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দেশটির জাতীয় অগ্নি নির্বাপণ সংস্থা জানায়, আগুনে এখন পর্যন্ত ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে; বিশাল একটি অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রে এবার ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই ঘোষণা দিয়ে সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে নেওয়া হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিলে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নেতাদের বেছে বেছে হত্যা করা এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর-ডান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির।