নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন তিন মন্ত্রী। এ তিনজনসহ প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন দেশটির নতুন মন্ত্রিসভায় থাকবেন সর্বোচ্চ ১৫ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
টেক্সাসের ডালাসে ৫০ বছর বয়সী ভারতীয় নাগরিক চন্দ্র নাগমাল্লাইয়ার নৃশংস হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার করেছেন। স্ত্রী ও ছেলের সামনেই এই ভয়াবহ ঘটনা ঘটে, যেখানে নাগমাল্লাইয়াকে শিরশ্ছেদ করা হয়।ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে এক কড়া বিবৃতিতে বলেছেন, নাগমাল্লাইয়াকে একজন "অবৈধ কিউবান অভিবাসী, যার আমাদের দেশে থাকা উচিত ছিল না," সে "নিষ্ঠুরভাবে শিরশ্ছেদ" করেছে।
ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ২৩ মাসেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসন এবং কাতারে চালানো সাম্প্রতিক হামলার জবাব দিতে ইসরায়েলের বিরুদ্ধে এবার ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। কাতারে আসন্ন আরব ইসলামি সম্মেলনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে গত সপ্তাহে কাতারের দোহায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এর জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। ইসরায়েলি হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা। ইতোমধ্যেই সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপরই দেশজুড়ে কয়েকশো সামরিক ঘাঁটিতে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণে ট্যাংকসহ বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা হাতে কলমে শিখছে দেশটির সাধারণ মানুষ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে ৪২২ জনে পৌঁছেছে। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গত সপ্তাহে নেপালে জেন-জি আন্দোলন চলাকালে আগুন দেওয়া ভবনগুলোতে মরদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৭২ এ পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতায় নতুন এক অধ্যায় যোগ করল ইসরায়েলের দোহা হামলা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু এই হামলা শুধু একটি রাজনৈতিক আলো
ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের' বিজয়কে তিনি ভারতের জন্য এক 'অশনি সংকেত' এবং 'রাজনৈতিক ভূমিকম্প' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নয়াদিল্লি এখন ঢাকায় একটি বন্ধুত্বপূর্ণ সরকারের নিশ্চয়তা আশা করতে পারে না
কাতারের রাজধানী দোহায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটে এবং হামলার সময় সৌদি আরবের ওপর দিয়ে দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল।
জেন-জি বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।
দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানাতে এবং কাতারের প্রতি সংহতি প্রকাশে আরব ও মুসলিম নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার
পর্যটকদের বরণে আবার প্রস্তুতি নিচ্ছে নেপালের বিভিন্ন ট্যুর অপারেটর গ্রুপ। কারিফিউ প্রত্যাহার হওয়ায় হোটেল, রেস্তোরাঁগুলোও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে। সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপে নেপাল ভ্রমণে আগ্রহীদের উৎসাহ দিচ্ছেন এডমিনরা।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন
কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়া গেলে গাজার সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং যুদ্ধ শেষ করার পথে প্রধান বাধা দূর হবে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।