মালয়েশিয়ায় ঘুষের বিনিময়ে প্রবাসীদের প্রবেশে সুযোগ করে দেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট অফিসারসহ ৩০ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। ‘অপারেশন রেন্টাস’ নামে সংস্থাটির বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে চলতি সপ্তাহে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে
গত এক দশকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজ দেশের জনগণের ওপর আরো কঠোর দমননীতি চালু করেছেন। বিদেশি নাটক-সিনেমা দেখা ও শেয়ার করার মতো কর্মকাণ্ডের জন্য মানুষের মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করেছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।
ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন সংক্রান্ত 'নিউ ইয়র্ক ঘোষণা'র সমর্থনে একটি প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে ভারত। শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হয়।ফ্রান্সের দ্বারা উত্থাপিত এই প্রস্তাবনাটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়। প্রস্তাবনার পক্ষে ভোট দেয় ১৪২টি দেশ, বিপক্ষে ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দুটি নৌদুর্ঘটনায় অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির একুয়াটর প্রদেশে বুধবার ও বৃহস্পতিবার, প্রায় ১৫০ কিলোমিটার দূরত্বে আলাদা দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন। ট্রাম্প ও আল-থানির সঙ্গে এ নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর রয়টার্সের।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর এএফপির।
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলি সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন হালেভি।
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি।
প্রাণঘাতী বিক্ষোভে সরকার পতনের পর নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। আজ শুক্রবার রাতে শপথ নেবেন তিনি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আজ স্থানীয় সময় রাত ৯টা
মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুয়ালালামপুরের সেতাপাক এলাকার দানাউ কোটার ১৯ তলা ভবনে অভিযান চালিয়ে ১২৫ জনকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে ৮১ জন পুরুষ ও ৪৪ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৬ থেকে ৭০ বছরের মধ্যে।
নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানান, নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, তিনজন পুলিশ কর্মী, নয়জন বন্দি, ১৮ জন অন্যান্য ও একজন ভারতীয় নারী রয়েছে।
শুক্রবার নেপালে কয়েকদিনের সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর, যা নেপালি যুবকদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল, এক অস্থির শান্ত পরিস্থিতি বিরাজ করছে।