নেপালে বিক্ষোভ-অস্থিরতার সুযোগে কারাগার থেকে পালিয়েছেন দেশটির সাবেক প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার শাহ।
ইয়েমেনের রাজধানী সানার আল-জাওয়াফে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। অন্তত ১০টি যুদ্ধবিমান ১৫টি বোমা ফেলে।
নেপাল ও বাংলাদেশে তরুণ প্রজন্মের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে সতর্ক করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার দুপুরের দিকে আদালতে এক শুনানির সময় প্রতিবেশী দুই দেশের প্রসঙ্গে কথা বলেছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই।
জেন-জিদের আন্দোলনে কেপি শর্মা অলির সরকারের পতনের পর নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের পছন্দের প্রার্থী কার্কি ভারতের উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) থেকে পড়াশোনা করেছেন। তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলন হয়েছে নেপালে। জেন-জির নেতৃত্বাধীন এ আন্দোলনের মুখে গতকাল (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
সরকারবিরোধী আন্দোলনের জেরে দু’দিন বন্ধ থাকার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু করা হয়েছে। দেশটির প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার চালু হয়েছে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্যারিস এবং ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে এবং পুলিশের কাঁদানে গ্যাসের শিকার হয়ে বুধবার বিক্ষোভ দেখিয়েছে। এর লক্ষ্য ছিল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ওপর চাপ বাড়ানো। নতুন প্রধানমন্ত্রীকে ক্ষমতা গ্রহণের পরপরই কঠিন পরিস্থিতির মুখে ফেলা ছিল তাদের উদ্দেশ্য।
কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছে নেপালের সেনাবাহিনী, কারণ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতায় হিমালয়ের এই দেশটি টালমাটাল। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ মঙ্গলবার সহিংসতা ও অগ্নিসংযোগে রূপ নেয়।
নেপালে চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। পাশাপাশি অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। জেনারেল সিগদেল বলেন, জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার।
কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে দুর্বল চাহিদা ও বাজারের সামগ্রিক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আবহাওয়া সম্মেলনে বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে আবহাওয়া পূর্বাভাসকে আরও নির্ভুল করতে পারে এবং মেঘ বপন কার্যক্রমকে কার্যকর করতে সহায়তা করতে পারে সেসব বিষয়ে আলোচনা করেছেন।
ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। কিন্তু ক্ষমতা ছাড়ার পর ওলির অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তা স্পষ্ট নয়।
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান
ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর শক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই—এমন মন্তব্য করেছেন এক মার্কিন আইনপ্রণেতা। কাতারে ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড়ের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।