পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। রাখাইন (আরাকান) রাজ্যের আরাকান সেনাবাহিনী-নিয়ন্ত্রিত কিয়াউক
বর্তমান জাতীয় পরিস্থিতিতে সেনাবাহিনী নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের ব্যাপারে সতর্ক করে দেশটির সেনাবাহিনী জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষীসাব্যস্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতির চারজন এ দণ্ড দেন। একজন তাকে খালাসের পক্ষে মত দেন। খবর রয়টার্সের।
একসময় কাজের খোঁজে ভারতে আসা বহু নেপালি এখন দ্রুত সীমান্ত পেরিয়ে ফিরে যাচ্ছেন স্বদেশে। দেশটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি।একজন নেপালি নাগরিক বলেন, আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যাচ্ছি, আমরা বিভ্রান্ত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি শিগগির চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করবেন—যা যুক্তরাষ্ট্রে একজন নাগরিককে দেওয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা আমাদের। এমনকি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদনও দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় শুধু ক্ষুধায় মারা গেছেন আরও ৭ জন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফর উপলক্ষে জাঁকজমকপূর্ণ সাজ-সজ্জাকে ঘিরে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে।
রাজধানী দোহায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের জানাজায় উপস্থিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আউটডোর ডিবেট আয়োজনের জন্য পরিচিত ছিলেন তিনি। খবর বিবিসির।
ভারতের প্রতিবেশী নেপালে সহিংস বিক্ষোভে সরকার পতন হয়েছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে।
টানাপড়েনের পর ‘ভালো বন্ধু’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কি চেনা ছন্দ ফিরছে? দুই দেশের মধ্যে বরফ কি শেষপর্যন্ত গলতে শুরু করেছে? ভারতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এই দুটি প্রশ্ন। আর এর পেছনে রয়েছে সামাজিক মাধ্যমে ডােনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট এবং তারপর মোদীর জবাব।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় একদিনে আরও অন্তত ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় দুই বছর আগে শুরু হওয়া বর্বর এই অভিযানে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৬৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলমান পরিস্থিতির কারণে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি করেছে নেপালের সেনাবাহিনী।