| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করছে : জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বাড়তে থাকায় জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধাপরাধের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ বলছে, ‘ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করছে’।

বিস্তারিত...

আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন।

বিস্তারিত...

শিক্ষার্থী-জনতার বিক্ষোভে উত্তাল নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

শিক্ষার্থী-জনতার বিক্ষোভে উত্তাল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত পার্টি (আরএসপি)।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। নেপালের শীর্ষ সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

নেপালে বিক্ষোভে পুলিশের গুলি, সংঘর্ষে নিহত বেড়ে ১৯

নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে জেন-জিদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। খবর: দ্য কাঠমান্ডু পোস্ট এদিন রাজধানীসহ পোখরা, বুটওয়াল, ভৈরবাওয়া, ভারতপুর, ইতাহারি ও দমকসহ বিভিন্ন শহরের তরুণরা দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামেন।

বিস্তারিত...

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতায় নিহত ১৪

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে হিমালয় কন্যা নামে পরিচিত দেশ নেপালে। বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। পুলিশ ও সেনাবাহীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে বিক্ষোভকারীদের। সংঘাতে ইতোমধ্যে ৮ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।

বিস্তারিত...

গাজা ধ্বংস হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে এবং হামাসের লক্ষ্যবস্তু ধ্বংস করে দেবে। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আজ গাজার আকাশে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে, আর সন্ত্রাসীদের মাথার ওপরের ছাদগুলো কেঁপে উঠবে। বন্দিদের মুক্তি দাও এবং অস্ত্র নামিয়ে রাখো নইলে গাজা ধ্বংস হবে এবং তোমরা নিশ্চিহ্ন হবে।

বিস্তারিত...

‘মাশরুম লাঞ্চ’ হত্যাকাণ্ড, সেই আসামির যাবজ্জীবন

অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুশ খাইয়ে তিন আত্মীয়কে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে আসামি এরিন প্যাটারসনের। স্থানীয় সময় সোমবার সকালে ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টোফার বিলে এই রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শাবানা মাহমুদই প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

বিস্তারিত...

এক বছরে ৪ কোটি ৭০ লাখ পর্যটক টানতে চায় মালয়েশিয়া

বিদেশি পর্যটকের পদচারণায় মুখর থাকে মালয়েশিয়া। দেশটির বুকিত বিনতাং এলাকায় দাঁড়ালে চোখে পড়ে উৎসবমুখর পরিবেশ। জার্মানি থেকে এখানে আসা দম্পতি জন ও মারিয়া বলেন, মালয়েশিয়ায় আসার মূল আকর্ষণ ছিল এখানকার খাবার ও সংস্কৃতি। ল্যাংকাউইয়ের সমুদ্রসৈকত আর কুয়ালালামপুরের টুইন টাওয়ার ঘুরে আমরা দারুণ আনন্দ পেয়েছি।

বিস্তারিত...

পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের বৈঠককে রুশ প্রেসিডেন্টের জন্য ‘অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিস্তারিত...

গাজা সিটিতে আরেক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন আরও অন্তত ৬৫ জন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করা হয়েছে। এর ফলে আশ্রয় হারাচ্ছে হাজারো পরিবার। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিস্তারিত...

ডিজিটাল স্বর্ণের যুগে বিশ্ব, শুরু লন্ডন থেকে

লন্ডনের সোনার বাজারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। বিশ্বের অন্যতম বড় স্বর্ণবাজারে এখন ‘ডিজিটাল স্বর্ণ’ চালুর প্রস্তুতি চলছে। এ উদ্যোগ নিলে বহু শতাব্দীর প্রচলিত সোনার বাণিজ্যে আসতে পারে যুগান্তকারী রূপান্তর। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) প্র

বিস্তারিত...

নাইজেরিয়ায় হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি গ্রামবাসীরা সেখানে ফিরে এসেছিলেন। ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামা গ্রা

বিস্তারিত...

লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি ফিলিস্তিনপন্থী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে সহিংসতার ঘটনায় পুলিশ ৪২৫ জনের বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট ভবনের বাইরে হওয়া এ সমাবেশের আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, প্রায় দেড় হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েও সেখানে উপস্থিত হন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪