ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে ভারতের উদ্বেগকে সমর্থন করে এক গুরুত্বপূর্ণ ঘটনায় কানাডার অর্থ বিভাগের একটি নতুন প্রতিবেদনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে যে খালিস্তানি চরমপন্থী গোষ্ঠীগুলি সে দেশে সক্রিয় রয়েছে এবং আর্থিক সহায়তা পাচ্ছে। ‘কানাডায় অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের জন্য অর্থায়নের সবচেয়ে
এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরো জোরদার করা হয়েছে। গত সাত মাসে অন্তত ১৪৫ অবৈধ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আটক অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগকেই দীর্ঘ সময় রাখা হয় ডিটেনশন সেন্টারে। বিমানযাত্রার সময়ও হাতে হাতকড়া, পায়ে শিকল বেঁধে রাখা হয় অনেকের।
ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটির প্রায় ৪০ শতাংশ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। তাছাড়া শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এই নগরীর একাধিক সুউচ্চ ভবন ধ্বংস করে দিয়েছেন ইসরায়েলি সেনারা। সেগুলোর মধ্যে একটি ১২ তলা ও একটি পাঁচতলা ভবন রয়েছে।
যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সম্প্রতি মন্তব্য করেছেন যে আগামী এক বা দুই মাসের মধ্যে ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা টেবিলে ফিরে আসবে এবং "দুঃখিত" বলবে।
ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে বোমা হামলার হুমকি পেয়েছে স্থানীয় পুলিশ। হোয়াটসঅ্যাপে ট্রাফিক পুলিশকে দেওয়া হুমকিতে বলা হয়েছে, ৩৪টি গাড়িতে মানববোমা রাখা হয়েছে। বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে ৪০০ কেজি আরডিএক্স।
শ্বশুর-শাশুড়ি এবং তাদের তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বউ। তারপর বিবাহিত একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন দুই জা। কিন্তু তার সঙ্গে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন তারা। তবে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন প্রেমিক।
ভারতকে তার ‘পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে’ ছোট ছোট দেশে বিভক্ত করার ডাক দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট গুনথার ফেলিঙ্গার। এ নিয়ে ভারতজুড়ে তোলপাড় চলছে।
ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষের ‘নিরাপত্তা বাহিনী’ মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করার পরদিনই এ ঘোষণা দেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ইউক্রেনের ২৬ মিত্র দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে যুদ্ধবি
রাজনৈতিক সংকটে টালমাটাল অবস্থায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতক দল ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার দেশটির পার্লামেন্টে এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যে এক সময়ের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক এখন বিলীন হয়ে গেছে। ভারত-এর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের কারণে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এই মন্তব্যটি সামনে এলো।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কগুলোর একটি সংকটে পড়েছে। এক সিকি (এক-চতুর্থাংশ) শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থায়। পরিস্থিতি এতই খারাপ যে শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত দুই মাসের বেশি সময় ধরে ট্রাম্পের ফোন ধরেননি।