ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের আটটি যুদ্ধজাহাজ এবং অন্তত ১ হাজার ২০০ মিসাইল মোতায়েন রয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অভিযোগ, এ সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য ভেনেজুয়েলার সরকার পতন ঘটানো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে তার মতে, এ সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে, যা ভারতের বহু বছর আগে নেওয়া উচিত ছিল।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে গণহত্যাবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সংগঠন আইএজিএস। জাতিসংঘের সনদ অনুযায়ী এ অভিযোগ প্রমাণিত বলে প্রস্তাব পাস করেছে সংস্থাটি।
ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন বাদে ওই গ্রামের সবাই মারা গেছেন।
পার্লামেন্টের এমপিদের বাড়ি ভাড়ার ভাতা বৃদ্ধি ও পুলিশের গাড়ির চাপায় এক মোটরসাইকেল রাইডারের মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ ধরে উত্তাল হয়ে আছে ইন্দোনেশিয়া। দেশটির বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতবিরোধী কঠোর মন্তব্য করেছেন।
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আন্তর্জাতিক ক্ষেত্রে "একচেটিয়া আধিপত্য" এবং "জোর-জুলুমের" মতো আচরণের তীব্র নিন্দা করেছেন।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি রোববার তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেছেন এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেইজিং-এর সহযোগিতা চেয়েছেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। আহত হয়েছেন এক হাজার ৫০০ জনেরও বেশি। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। হিন্দুকুশ পর্বতমালার দুর্গম অঞ্চলে কাদামাটি ও পাথরের তৈরি বহু ঘরবাড়ি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আন্তর্জাতিক ক্ষেত্রে "একচেটিয়া আধিপত্য" এবং "জোর-জুলুমের" মতো আচরণের তীব্র নিন্দা করেছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে গতকাল সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় শিশু ও সাংবাদিকসহ অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ৩২ জনই খাদ্য সহায়তাপ্রার্থী। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫০০ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। আফগান তথ্য মন্ত্রণালয় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে জানিয়েছে, সেখানে অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গণহত্যা পুরস্কারের যোগ্য’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি কলামিস্ট গিডিয়ন লেভি।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি রোববার তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেছেন এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেইজিং-এর সহযোগিতা চেয়েছেন।