যুক্তরাষ্ট্রে ভিসাধারী প্রায় ৫ কোটি ৫০ লাখ বিদেশির রেকর্ড নতুন করে যাচাই করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ প্রক্রিয়ার ফলে বৈধ ভিসা থাকা সত্ত্বেও অনেক বিদেশি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়তে পারেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ জন ছিলেন খাদ্যসাহায্য নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বেশ কয়েকটি চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে এক ড্রোন হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্যসাহায্য বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষমাণ সাধারণ মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করলে আরও পাঁচজন নিহত হন। নেজারিম করিডোরের কাছে সাহায্যের অপেক্ষায় থাকা এক ব্যক্তিও প্রাণ হারান।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক চান ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন।
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম)।
বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এশিয়ার দেশগুলোতে আপাতত সফর বাতিল করেছে মেলোনি।
ভারতের চীনা রাষ্ট্রদূত সু ফেইহং মার্কিন যুক্তরাষ্ট্রকে "গুন্ডা" হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে সুবিধা পেলেও এখন শুল্ককে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের ছয় মাস পর, যেখানে তিনি দাবি করেছিলেন যে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য তার "বন্ধু" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউএসএআইডি থেকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, সেই বিষয়ে ভারত সরকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মার্কিন সরকারের অবস্থানের সমালোচনা করেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে জয়শঙ্কর বলেন, তিনি এই যুক্তিতে "অত্যন্ত বিভ্রান্ত"।
ফিলিস্তিনের ৬৩টি প্রত্নতাত্ত্বিক স্থানকে অবৈধভাবে ‘ইসরায়েলি ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি এসব প্রত্নতাত্ত্বিক স্থান দেশটির অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত।
যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। ৮৮ বছর বয়স হয়েছিল তার। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্যই তিনি পরিচিত ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে।
নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন।
লিপুলেখ পাসের মাধ্যমে ভারত-চীনের বাণিজ্য পুনরায় চালু করার বিরুদ্ধে নেপালের বক্তব্য পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারত সরকার। উল্লেখ্য, কাঠমান্ডু একটি বিবৃতি জারি করে দাবি করেছিল যে লিপুলেখ পাসের দক্ষিণ দিকে অবস্থিত কালপানি অঞ্চলটি নেপালের অবিচ্ছেদ্য অংশ।