রুষদের ভালো স্বামী বানাতে সেনেগালে বিশেষ স্কুল খুলেছে জাতিসংঘ। ‘স্কুল ফর হাসবেন্ড’ নামের এই স্কুলে আক্ষরিক অর্থেই শেখানো হয় কীভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। রোববার (১৭ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে বহু মানুষ আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির সুলাওয়েসিতে এই ভূমিকম্প আঘাত হানে।
রাশিয়ার দূরপ্রাচ্যাঞ্চল কামচাতকা উপদ্বীপের উপকূলে শনিবার (১৬ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর শুরু হয়েছিল। তবে, আগস্টের দ্বিতীয়ার্ধে ওয়াশিংটন ডিসি থেকে ভারতে মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত সফর বাতিল করা হয়েছে।
ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ “রাশিয়া একটি বিশাল শক্তি, আর তারা (ইউক্রেন) তা নয়”। এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধ ও বিধ্বংসী হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কমপক্ষে ১০ লাখ নারী ও কিশোরী ভয়াবহ অনাহারের মুখে পড়েছে।
দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কাও রয়েছে।
ইউরোপের দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন।
ভারত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত আলাস্কা শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তি প্রতিষ্ঠায় তাদের নেতৃত্বকে "অত্যন্ত প্রশংসনীয়" বলে উল্লেখ করেছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যার ছোবল এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, সেখানে একটি গ্রামে দাফনের মতো লোকও নেই। এর নাম হলো বেশস্ত্রি গ্রাম। এটি প্রদেশের বুনের জেলার পীর বাবা সাহেব উপজেলায় পড়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি আরব ও মুসলিম দেশ। এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে তারা।
নিজেদের শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান। এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি-২ বোমারু উড়ে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে চলমান যুদ্ধের অবসানে "গঠনমূলক সহযোগিতার" জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। আমেরিকান ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জানিয়েছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ব্যাপক শান্তি চুক্তি"র পক্ষে, শুধু যুদ্ধবিরতির পক্ষে নন।
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, পর্যাপ্ত সহায়তা না পেলে পরিস্থিতি ‘পূর্ণাঙ্গ বিপর্যয়ে’ রূপ নিতে পারে। সংস্থাটি জানিয়েছে, রাখাইনে দ্রুত বাড়তে থাকা বাস্তুচ্যুত মানুষকে খাবার সরবরাহের চেষ্টা করছে তারা।