পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্বের সমর্থনের দাবি সামনে এসেছে। ভারতের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রতি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের একাধিক নেতার প্রকাশ্য অবস্থান।
চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এই বিরল খনিজটি এলইডি (খঊউ) প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।মের্ৎস বলেন, এটি এমন একটি পদক্ষেপ, যার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।
পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনাও নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।সরাসরি আলোচনার পরিবর্তে তিনি কিছু ‘পর্যবেক্ষণ’ ও তাদের অবস্থানের কথা জানান। এগুলো ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হবে, যাতে তারা মার্কিন প্রতিনিধিদের কাছে তা পৌঁছে দিতে পারেন।
নৌপথে দীর্ঘপাল্লার সামুদ্রিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির নৌবাহিনী এ পরীক্ষা চালিয়েছে।শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের গাজায় গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রতিদিন লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নবিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
ডিপসিকসহ অন্যান্য চীনা কোম্পানিগুলো মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ল্যাব থেকে মেধা সম্পদ চুরির ব্যাপক চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এক কূটনৈতিক বার্তায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সংস্থাটি জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে
মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, তাদের
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেছেন,
মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতা ধ্বংস করতে নতুন হামলার পরিকল্পনা তৈরি করছে। এজন্য একাধিক পরিকল্পনা পর্যালোচনা করে দেখা হচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সিএনএন বিষয়টি জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত। প্রায় দু’মাস পর গতকাল বৃহস্পতিবার আকাশীমা পুনরায় খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের উপাসাগরীয় অঞ্চলের এই তেলসমৃদ্ধ দেশটি।
ইরানের রাজধানী তেহরানের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আকাশে সন্দেহভাজন কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করা হয়েছে।