ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নারীসহ দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহরা হলেন, মোটরসাইকেল চালক জুনায়েদ (৪০) ও অজ্ঞাত পথচারী নারী (৩০)।
গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শোডাউন করেছেন বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত তিন প্রার্থী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের গেটপাড়া সড়ক ভবনের সামন থেকে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ মিছিল নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ–এর নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (২৬ নভেম্বর) জৈনা বাজারের আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এই কর্মীরা দলের সঙ্গে সংযুক্ত হন।
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি , আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬নভেম্বর)উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে টেলিভিশনের শব্দ কমাতে বলায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক-এর বিরুদ্ধে।
বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে ‘আমরা বিএনপি’ পরিবার। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার শ্রীরামপুর পাড়ায় নিজ বাসভবনে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
নরসিংদীতে কমিউটার ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শহরের বাসাইল রেলক্রসিং-সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার আজগর আলীর ছেলে স্বপনের স্ত্রী শিলা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভোটে জয়ী হতে পারলে নীলফামারীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তার দাবি, এতে হাজার হাজার বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম আইমান। সে কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর প্রথম দিনেই ছিল উৎসবমুখর পরিবেশ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে বিশাল বিশাল মাটির তৈরি বিশেষ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে একটি অসাধু চক্র। এসব অবৈধ চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষণের সঙ্গে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি।
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাত শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায় পুলিশ।