সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে।
ফরিদপুরের নগরকান্দায় চুরি করতে যাওয়ার অভিযোগে চার যুবককে গণপিটুনির ঘটনা ঘটে। এতে শাহীন শিকদার (২৮) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর সন্দেহে গভীর রাত থেকে আটকে ভোররাত পর্যন্ত নির্যাতনের ফলে মো. পারভেজ (৩০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুর যেখানে এক সময় শীতের সকালে খেজুর রসের মিঠে সুবাস ভেসে বেড়াত, সেই অঞ্চলেই এখন রসের হাঁড়ি খুঁজে পাওয়া দুর্লভ। বিস্তীর্ণ শিল্পাঞ্চল, আবাসন প্রকল্প আর অনিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে দ্রুত কমে যাচ্ছে খেজুর গাছ। ফলে রস সংগ্রহকারীদের (ফিতেওয়ালা) সংখ্যা যেমন কমছে, তেমনি কমে যাচ্ছে শ্রীপুরবাসীর প্রিয় শীতকালীন ঐতিহ্য—তাজা খেজুর রস।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির বড় অঙ্কের ঋণখেলাপি মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও পরিচালক তাঁর স্ত্রী পাপিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি কুতুবপুর এলাকায় একটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় রমনা থেকে কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে, তাই আতঙ্কের বদলে সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনাও পাঠানো হয়েছে।
মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে আটককে কেন্দ্র করে তৌহিদি জনতা ও বাউল–ভক্তদের
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটি পর্যায়ে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর উড়ালসড়কের কাজ করার সময় তিতাসের সরবরাহ পাইপলাইন ফেটে যাওয়ায় আশপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
কিশোরগঞ্জের বাজিতপুরে রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
‘ইসলাম ধর্ম ও আল্লাহ’কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ উপজেলায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে কয়লা ছিটকে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।