গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। ভোর থেকেই বইছে শীতল হাওয়া, চারদিকে কুয়াশার চাদর আর ফসলি জমিতে জমে থাকা শিশির সব মিলিয়ে প্রকৃতি যেন আগেই জানিয়ে দিচ্ছে শীতের আগমন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে ডিমলা আবহাওয়া অফিস ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা মৌসুমের এখন পর্যন্ত অন্যতম সর্বনিম্ন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সম্পত্তি ও অধিকার রক্ষায় বিশেষ আইন গ্রহণ করা হবে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের জমি-বাড়ি দখল করা হয়েছে এবং তাদের উপর নির্যাতন চালানো হয়েছে।
অগ্রহায়ন মাসে গাজীপুরের শ্রীপুরে কৃষকের ঘরে-ঘরে ব্যস্ততার হাওয়া। সোনালি ধানে ভরপুর শস্যক্ষেতের পাশাপাশি নানারঙের সবজি খেতও এক উৎসবমুখর কর্মযজ্ঞের কেন্দ্র। ধান কাটার মৌসুমের সঙ্গে তাল মিলিয়ে এবার সবজি উৎপাদনেও জোয়ার এসেছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও প্রাণবন্ত করেছে।
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ বালি জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং পরিবেশ অধিদপ্তরের এক সহকারী পরিচালক।
ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারি মধ্যপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, নগদ টাকা ও মালামাল লুটপাটসহ বাড়িতে ফিরতে না দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শাহাবুদ্দিন। এ ঘটনায় মৃত হাসমত আলীর ছেলে ইসমাইল হোসেন এবং তার তিন ছেলে নাজমুল, এনামুল ও আমিনুলসহ ৪ জনের নাম উল্লেখ করে পাগলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর কাওরান বাজারে কাঁচামাল ব্যবসায়ী মো. লিটন (৪৫) ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আম্বারশা মসজিদের পাশে তিন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিল এলাকার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বাসটির মালিক আবুল কালাম রাতের জন্য বাসটি সড়কের পাশে রেখে বাড়ি যান। পরে স্থানীয়রা বাসে আগুন দেখতে পেয়ে পানি ও বালু দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভায়।
ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি কাপড়ের দোকান। দ্রুত আগুনের উৎস নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনে আগুনের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে আগুনের তথ্য পাওয়া যায়।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “দলের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এক হয়ে মাসুদুজ্জামানকে জয়ী করবো। সবার মনে রাখতে হবে—তিনি দলের প্রার্থী, তিনি তারেক রহমানের প্রার্থী। ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।”
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে প্রতারণার সময় বৃহস্পতিবার দুপুরে এক ভূয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করার পর দণ্ড প্রদান করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসায় নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে একই প্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।