| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভাঙ্গায় প্রশাসনের প্রত্যয়নে ডিজেল পাচ্ছেন কৃষকরা

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ সমন্বয়ে কৃষক পরিবারের মাঝে স্লিপের মাধ্যমে পাঁচ থেকে দশ লিটার করে ডিজেল সরবরাহ করা হচ্ছে। ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ২০ হাজার প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

বিদেশ ফেরত অভিবাসীদের কর্মসংস্থানে লিয়াজোঁ কর্মশালা

বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে স্থানীয় নিয়োগদাতাদের সাথে কার্যকর সংযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ-এমন মন্তব্য করেছেন নরসিংদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, “বিদেশ থেকে ফিরে আসা অনেক অভিবাসী দক্ষতা থাকা সত্ত্বেও দেশে উপযুক্ত কর্মসংস্থান পান না। তাদের দক্ষতা অনুযায়ী স্থানীয় শিল্প—কারখানায় সংযুক্ত করতে পারলে তা ব্যক্তি ও জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিস্তারিত...

আড়াইহাজার থানা থেকে পালানো আসামি ইসমাঈল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইসমাঈলকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় থানার হেফাজত থেকে আসামি পালানোর বিষয়ে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

দর্শনার্থীদের পছন্দের তালিকায় ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে

দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মোহনার দ্ধার বলে পরিচিত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গুরুত্ব দীর্ঘদিনের। পদ্মা সেতুর বদান্যতায় এশিয়ান হাইওয়ে ও রেলওয়ে নেটওয়ার্কের আওতাধীন হওয়ার সুবাদে উপজেলার গোলচত্বর ও মালিগ্রাম মহাসড়ক ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিনে গুরুত্ব হয়ে ওঠেছে মিনি ট্যুরিজম এলাকা হিসেবে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ৯১ জন রোগী হাসপাতালে ভর্তি

হঠাৎ করেই কুষ্টিয়ায় হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত দুই সপ্তাহে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অন্তত ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

বিস্তারিত...

ফরিদপুর সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু

সারা দেশের মতো ফরিদপুরে পরিবেশ সুরক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ফরিদপুর বদরপুর ঢাকা-খুলনা মহাসড়কের (এন-৭) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর রাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে সদর উপজেলার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার জ্বালানি তেল জব্দ, এক জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

প্রেমিকের সঙ্গে পালানো ১২ বছরের কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার

এক সন্তানের জনক প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া ১২ বছরের এক কিশোরীকে ১৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অভিযুক্ত প্রেমিক কামাল হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং কামাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ দল। পরে সোমবার রাতেই তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

কালিহাতীতে এক হাজার লিটার ডিজেল উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার পালিমা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

গাজীপুরে চিলাই খাল পুনঃখনন শুরু

গাজীপুর সিটি করপোরেশনের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে এই উদ্যোগকে নগর উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া দখলমুক্ত করে গড়ে তোলা হবে আধুনিক ওয়াকওয়ে, কমবে জলাবদ্ধতা।

বিস্তারিত...

স্বেচ্ছাশ্রমে ডেঙ্গু প্রতিরোধ, নারায়ণগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কর্মসূচি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিস্তারিত...

গাজীপুরে হামে আক্রান্ত ২২ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪