| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

নড়াইলে দুদক ও নাশকতার পাঁচ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যা (৫৫)-কে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নাশকতার পাঁচ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ও রহস্যময় একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার (২ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিস্তারিত...

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্যর আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

বিস্তারিত...

নানা সংকটে হরিণাকুন্ডু হাসপাতাল

নানা সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। চিকিৎসক ও জনবল সংকট, ওষুধের ঘাটতি এবং চিকিৎসকদের অনুপস্থিতির কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা।

বিস্তারিত...

ঘুষ না দেওয়ায় গরু ‘গায়েব’

বাগেরহাটের ফকিরহাটে ঘুষ না দেওয়ায় সরকারি প্রকল্পের আওতায় বরাদ্দকৃত গরু থেকে বঞ্চিত হয়েছেন এক দরিদ্র জেলে। অভিযোগ রয়েছে, তার নামে বরাদ্দকৃত গরুটি অন্য ব্যক্তির কাছে তুলে দিয়ে পরে বিক্রি করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব। শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

বিস্তারিত...

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৬ জেলে

সুন্দরবনে বনদস্যুদের হাতে ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ছয় জেলে। শনিবার (০২ মে) ভোরে বাড়ি ফেরেন তারা। এর আগে গত ২০ এপ্রিল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে

বিস্তারিত...

শ্রীপুরে গ্রামবাসীর সংঘর্ষে শতাধীক বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দু'গ্রুপের সংঘর্ষে শতাধীক বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাটের পাশাপাশি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার রাত ৯'টা থেকে ভোর ৩'টা পর্যন্ত ৬ ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধীক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী

যশোরের বেনাপোল রেল স্টেশনে 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিস্তারিত...

৬ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিস্তারিত...

মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪