| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সাধারণ সভা

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে লিগাল এইড দিবস উদযাপন

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নানা আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে লিগাল এইড দিবস উদযাপিত হয়েছে।

বিস্তারিত...

টেকসই বাঁধ ও নিরাপদ পানির দাবিতে রামপালে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রামপালে টেকসই বাঁধ নির্মাণ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। যুব-নেতৃত্বাধীন সংগঠন Fight For Coastal Rights and Justice (FFCRJ)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

বেনাপোলে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পণ্য পরিবহন বন্ধ

বেনাপোল স্থলবন্দরে অব্যবস্থাপনা এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিক্ষোভ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন।

বিস্তারিত...

নাটোরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পার্সেল খুলতেই বোমা বিস্ফোরণ, ভ্যানচালক আহত

কুষ্টিয়া সদর উপজেলায় লাহিনী বটতলায় একটি পার্সেল খোলার সময় তাতে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেখান থেকে ব্যাটারিসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

কুষ্টিয়ার পীর শামিম হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পাখি ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ মো. মঙ্গল মোল্লা (৪৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। রোববার রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ তাকে আটক করা হয়। সে একই এলাকার মো. মালেক মোল্লার ছেলে।

বিস্তারিত...

বাগেরহাটে সড়ক বিভাগের ভূমি অধিগ্রহনের চেক বিতরণ

বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রসস্ততায় উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাট সড়ক বিভাগের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

মাশরুম চাষে স্বাবলম্বী অভয়নগরের নিপা রানী

সকল সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের নিপা রানী দাস।

বিস্তারিত...

বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতিসহ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নারী সহকারীর সংবাদ সম্মেলন

নড়াইল সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহম্মেদসহ শিক্ষক মন্নু বিশ্বাস, পীযুষ কুমার দাসের বিরুদ্ধে নানান অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ। রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভুট্টা কর্তন ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। তবে বেশি সার প্রয়োজন হওয়া এবং মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় ভুট্টা আবাদে চাষিদের নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪