কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরের বিআরবি কেবলসের সামনে ৪ লেন সড়কে ট্রাকের ধাক্কায় চাইনা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। এ সময় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তা সমা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে (৬০) এক অভিযানে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২১ সেটেম্বর)সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে
কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণ ঘেরাও কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
কলকাতা-বেনাপোল-খুলনা “বন্ধন এক্সপ্রেস” ট্রেনটিদুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।
মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে জুয়েল হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে খুলনা-কলকাতা রুটের ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচলের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালত
কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রাম এলাকায় গড়াই নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ব্যবধানে নদী ভাঙনে ইতোমধ্যে প্রায় ১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হারিয়ে গেছে বেশ কয়েকজন কৃষকের সারা বছরের উপার্জনের একমাত্র অবলম্বন
চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১মাস বয়সী আনিকা খাতুন নামের এক শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শিশুটির মা সোনিয়া খাতুনের(৩০) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
মেহেরপুরের গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার
যান্ত্রিক ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।