পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে সাধারণ ও সর্বস্তরের খেটে খাওয়া মানুষের সহায়তায় ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৭তম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৩০০ জন সাধারণ মানুষ, সুবিধাবঞ্চিত, এতিম, পথশিশু, অসহায় ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য দুই টাকায় ইফতারের আয়োজন করা হয়।
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ ঘোষণা বহির্ভূত পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে যশোরে জেলা ও দায়রা জজ পদে নতুন বিচারক নিয়োগ দিলো সরকার। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাণিজ্যিকভাবে মালচিং পদ্ধতিতে টমেটোর চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে স্বল্প সময়ে অল্প ব্যয়ে চাষিরা ফসল ঘরে তুলতে পারায় এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এদিকে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারিভাবে সাতজন চাষিকে প্রদর্শনী প্লট দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।
যে উঠানে আজ নতুন বউকে বরণ করে নেওয়ার কথা ছিল, সেই উঠানেই সারি সারি খাটিয়া। ফুল, আলোর সাজসজ্জা আর আনন্দ ধ্বনির বদলে সেখানে ছিল নিথর দেহ আর স্বজনদের বুকফাটা কান্না। একসঙ্গে পরিবারের ৯ সদস্যের মরদেহ দেখে স্তব্ধ হয়ে গেছে উপস্থিত মানুষজন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আরাপপুরে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও জোহান পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন। বুধবার (১৩ মার্চ) সকালে বাগেরহাটের সরুই এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে চাঁন মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন।শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া সারুলিয়া গ্রামের মৃত তামজেল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক মো. জাকির হোসেন।
কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম দীর্ঘদিন ধরে একটি ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। ১৯৮৩ সালে নির্মিত এই পুরাতন ভবন এখন ব্যবহারের অনুপযোগী হলেও আদালত চালু রয়েছে, ফলে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালত সংশ্লিষ্টরা প্রতিনিয়ত বিপদের মধ্যে রয়েছেন।
মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে পুত্রবধূসহ নতুন বরবরণের আয়োজনে অপেক্ষা করছিলেন আত্মীয়স্বজন। খুশির মুখোশে সাজানো বাড়ি, আজকে হওয়ার কথা ছিল খুনটুসি, নাচগান আর শিশুসুলভ উল্লাস। কিন্তু কোনো প্রস্তুতি কাজে লাগল না এক সড়ক দুর্ঘটনা চূর্ণ করে দিয়েছে স্বপ্নের দিন।
ছেলের বিয়ে শেষে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছিল একটি পরিবার। পথে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১৩ জনসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাগেরহাট-মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এখানে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম খান। বিদায়ী ওসি ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে Shobuj Bangla TV। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় ঝিনাইদহ শহরের প্রান্তিক পার্ক-এ এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে বর–কনেসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। জানা যায়, এই দূর্ঘটনায় মোংলার বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পরিবারের ১০ জনসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। আব্দুর রাজ্জাক মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।