| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শাশুড়ির ওপর অভিমান করে নদিতে ঝাঁপ গৃহবধূর

যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নৌকা থেকে ভাটপাড়া খেয়া ঘাট এলাকার ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ সাবিনা বেগম (২৫)।

বিস্তারিত...

খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রো সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়ক-এর গোনাইব্রিজ এলাকায় বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইটি শিশু রয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা-এর উপ-পরিদর্শক (এসআই) হাসান এই তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফেরদৌস হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। ১৯ বছর বয়সী ওই নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বিস্তারিত...

শৈলকুপায় মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

অভয়নগরে গভীর রাতে কাঠপট্টিতে আগুন, পুড়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের পীরবাড়ি সংলগ্ন কাঠপট্টিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতের এ ঘটনায় কয়েকটি ফার্নিচারের দোকান, ফার্নিচারের শোরুম ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের কারণে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি

শুল্ক ফাঁকি এবং নজরদারির দুর্বলতার একাধিক ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে বন্দর ও কাস্টমস ব্যবস্থাপনা। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অভিযোগ, দুর্বল তদারকি এবং অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

বিস্তারিত...

কোটি টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী র‌্যাবের অভিযানে উদ্ধার

যশোরে এক কোটি টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত হওয়া ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৪৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৬। নিখোঁজের নয় দিন পর বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটায় শ্বাসরুদ্ধকর এক অভিযানে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে এবং রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরকে যশোর র‌্যাব ক্যাম্পে আনা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

বিস্তারিত...

ভাটই বাজারে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ৩ মাদকসেবী

ঝিনাইদহের ভাটই বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে র‍্যাব। অভিযান থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। হোটেলের ভেতরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

বিস্তারিত...

অপেশাদার পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ, থানায় হস্তান্তর

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাজমুল নামে এক পুলিশ সদস্যকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে থানায় সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা সড়কের মুন্সি বেকারিতে।

বিস্তারিত...

রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান: নায়েবে আমীর

যশোরের বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ভেঙে ও পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

বিস্তারিত...

ঝিনাইদহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

বাগেরহাট মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা ইস্যুকৃত বাহিনীর অস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্যানেল ঘোষণা

বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বাগেরহাট জেলা শাখার আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে।

বিস্তারিত...

বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪