নড়াইলের নড়াগাতী থানা এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইরান শেখ (২১) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে নড়াগাতী থানা এলাকার কালিয়া-চাপাইল সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক ইরান শেখ নড়াগাতী থানার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে।
চাল আমদানির সরকার ঘোষিত শেষ সময় ছিল মঙ্গলবার (১০ মার্চ)। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ১৬ কার্যদিবসে ৩২টি চালানের মাধ্যমে ৫ হাজার ৫ মেট্রিক টন (নন-বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। বন্দর থেকে এসব চাল খালাস করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়েছে।
ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারে ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম মঙ্গলবার (১০ মার্চ) অনু্ষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ যথাযথভাবে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়ার মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে কর্মসূচি পালিত হয়।
কুষ্টিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বড়বাজারে অবস্থিত মসলার পাইকারি ও খুচরা দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করে।
সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে একটি অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেন।
যশোরে এবার ঈদুল ফিতরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল সহায়তা দেওয়া হবে। জেলার ৮ পৌরসভা ও ৮ উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৬৫৫টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৮৫৬ দশমিক ৫৫ মেট্রিক টন চাল।
ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের গণপিটুনিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নিরব হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।
সরকারি উদ্যোগে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৬ রমজান পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চলবে। জেলার দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ আয়োজন করেছে।
উপকূলীয় উপজেলা শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নড়াইলের কালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৪৮ পিস ইয়াবা ও ২ লাখ ৭৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত যুবক কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের হাজের মোল্যার ছেলে রিকু মোল্যা (৩৬)।
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ মার্চ) নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন।
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে পৃথক দুটি মামলায় আটকের পর সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আটকের পর তাদের জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন সংগঠনটির নেতারা।
সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ ও অভিযোজন অভিজ্ঞতা তুলে ধরতে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে।